শিরোনাম:
●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
রাঙামাটি, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ জুন ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » করোনায় মানুষ কর্মহীন : বন্ধ হয়নি ঋণ আদায়
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » করোনায় মানুষ কর্মহীন : বন্ধ হয়নি ঋণ আদায়
শুক্রবার ● ১২ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনায় মানুষ কর্মহীন : বন্ধ হয়নি ঋণ আদায়

প্রর্তীকি ছবিআব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে করোনায় কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর খেটে খাওয়া হাজারো মানুষ। দেশব্যাপি অঘোষিত লক ডাউনে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছেন অনেকে। এমন পরিস্থিতিতে মরার ওপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে বে-সরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) থেকে নেওয়া ঋণের কিস্তি আদায়। তাই ঋণ গ্রহিতা ক্ষুদ্র ব্যবসায়ী, রিক্সা ভ্যান ও অটোচালকসহ অন্যসব শ্রমজীবি মানুষ, হকার, ফেরিওয়ালারা সুদসহ ঋণের কিস্তি দিতে না পাড়ায় পালিয়ে বেড়াচ্ছেন। কিস্তির টাকা জোগাতে না পেরে বাড়ি ছাড়ছেন অনেকে।
জানা যায়, পার্বতীপুর শহর ও গ্রামাঞ্চলে আশা, ব্র্যাক, গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে), সার্প, টিএম এস এস, গ্রাম উন্নয়ন কেন্দ্রসহ (গার্ক) স্থানীয় বেশ কিছু প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে। যা ১০ হাজার থেকে শুরু করে ৩ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। ঋণ গ্রহিতাদের মধ্যে অনেকে আবার দুই তিনটি সংস্থা থেকেও ঋণ গ্রহণ করে ব্যবসা করে আসছেন। অনেকে কিস্তির এ টাকা দিয়ে কেনেন চার্জার ও অটোভ্যান। এরা প্রত্যেকে সুদসহ সাপ্তাহিক কিস্তি পরিশোধ করেন। আবার রিক্সা, ভ্যান চালক এবং হাট বাজার, গ্রামাঞ্চলে শাড়ি কাপড়, বোরাকা ফেরি করেন, মলম বিক্রি করেন এমন মানুষেরা দুই থেকে তিনটি সংস্থার নিকট থেকে ঋণ নিয়ে প্রতি সপ্তাহে কিস্তি দেন।
শহরের ধুপিপাড়া (ফকিরটোলা) মহল্লার মোঃ আব্দুস সোবহানের স্ত্রী মোছাঃ আমেনা খাতুন (৬৩) একটি এনজিও’র থেকে ১ লাখ টাকা ঋণ নিয়েছেন। বাড়িতে তার স্বামী অসুস্থ। ছেলে, ছেলের বউ ও দুই নাতি নাতনি নিয়ে তার ৬ সদস্যের একটি সংসার। আমেনা নিজেই গ্রামগঞ্জে শাড়ি, বোরকা ফেরি করে বিক্রি করেন। কিন্তু করোনার কারণে দূর দূরান্তে যেতে পারেননি। তার ছেলেও এখন বেকার বসে আছে বাড়িতে। গত শুক্রবার দুপুরে শহরের নতুন বাজারে এ প্রতিনিধির সাথে আমেনা খাতুনের কথা হয়। তিনি বলেন, এখন সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এর ওপর ঋণের কিস্তি টানা (পরিশোধ করা) মোটেই সম্ভব হচ্ছে না। একই ধরনের কথা বলেন মোছাঃ নবিনা খাতুন, মোছাঃ হুচুসহ আরও অনেকে।
ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ ছানা উল্লাহ বলেন, দোকান ভাড়া, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, ছেলে মেয়েদের লেখা পাড়ার খরচসহ সব কিছু মেটাতে হয় এই দোকানের ওপর। নিজের পুঁজি না থাকায় বিভিন্ন এনজিও’র কাছে থেকে ঋণ নিয়ে থাকি। ব্যবসা ভালো হলে ঋণ পরিশোধ করতে সমস্যা হয় না। করোনার কারণে দুই মাস ধরে বসে খেয়েছি। এখন বিকেলে ৪টা পর্যন্ত দোকানপাট খোলা থাকে। বেচাবিক্রি এত কমে গেছে যে, ঋণের কিস্তি পরিশোধ করতে পারছি না। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত ঋণের কিস্তি পরিশোধ স্থগিত রাখার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি আকর্ষণ করেন। অপর এক ব্যবসায়ী নান্নু (৪২) অনুরুপ কথা বলেন।
মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা ভাতা’য় তার সংসার চলছেনা। তাই ঋণদানকারী সংস্থা আশা থেকে নেয়া ৩০ হাজার টাকার প্রতি সপ্তাহে সাড়ে ৮শ’ টাকা পেিশাধ করতে হয়। এছাড়াও টিমএসএস থেকে ৪০ হাজার টাকা ঋণ নেয়া আছে। সুদসহ কিস্তি শোধ করতে তার ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

কিস্তি পরিশোধ পেতে সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে, আশা, ব্র্যাক, গ্রাম বিকাশ কেন্দ্র, গ্রামীন ব্যাংক, সার্প এর কিস্তি আদায়কারীরা তাদের নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে অনেকে পালিয়ে বেড়াচ্ছে। তারা আরও বলেন, ঋণ গ্রহিতারা প্রায় দুই মাস ঘরে বসেছিলেন এখন এদের কাছ থেকে ঋণ পরিশোধ পেতে বড় ধরনের সমস্যা বলে তারা উল্লেখ করেন।
ব্যবসায়ী সাজ্জাদ হোসেন বলেন, কিস্তির টাকা পরিশোধের জন্য ঋণদান প্রতিষ্ঠানের চাপে অবশেষে বিভিন্ন জনের কাছে ধার দেনা করে বিকাশের মাধ্যমে ঋণের কিস্তি পরিশোধ করতে বাধ্য হয়েছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী বলেন, চলমান পরিস্থিতিতে কিস্তির টাকা আদায়ের জন্য কেউ চাপ প্রয়োগ করলে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়া হবে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা

আর্কাইভ