শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ জুন ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » চেয়ারম্যানের ষড়যন্ত্রে ইউপি সদস্যকে বহিস্কারের অভিযোগ
প্রথম পাতা » সকল বিভাগ » চেয়ারম্যানের ষড়যন্ত্রে ইউপি সদস্যকে বহিস্কারের অভিযোগ
শনিবার ● ১৩ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চেয়ারম্যানের ষড়যন্ত্রে ইউপি সদস্যকে বহিস্কারের অভিযোগ

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত সদস্য মো. আলতাব আলীকে ষড়যন্ত্রমূলকভাবে বরখাস্ত করানোর অভিযোগ উঠেছে চেয়ারম্যান মো. নাজমুল ইসলাম রুহেলের বিরুদ্ধে।
ইউপি সদস্য মো. আলতাব আলী অভিযোগ চেয়ারম্যানের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় অন্যায়ভাবে তাকে সদস্য পদ থেকে বরখাস্ত করা হয়।
মো. আলতাব আলী মেম্বার জানান, উক্ত চেয়ারম্যানের ইন্ধনে তার বিরুদ্ধে একটি চেকডিজঅনার মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে তিনি জেল হাজতে ছিলেন। পরবর্তীতে অর্ধেক টাকা পরিশোধ করে আনুমানিক ১৫/২০ দিনের ভিতরে তিনি মুক্তি পান। এরপরে তিনি এই মামলাটি সিলেট মহানগর আদালতে আপিল করেন এবং এই মামলাকে ইস্যু করে ইউপি চেয়ারম্যানের মিথ্যা তথ্যের ভিত্তিতে কোন প্রকার কারন দর্শানোর নোটিশ না দিয়েই ২০১৯ সালের ৪ নভেম্বর মো. আলতাব আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। ‘বেআইনী ও অমানবিক’ এই বরখাস্তের বিরুদ্ধে বিগত ২০১৯ সালের ১২ ডিসেম্বর জবাব দাখিল করেন মো. আলতাব আলী মেম্বার। পাশাপাশি অমানবিক বরখাস্তের প্রেক্ষিতে হাইকোর্টে একটি রীট পিটিশন (নং ১৪৯৪/২০১৯) দায়ের করেন। মহামান্য আদালত দরখাস্তের শুনানী শেষে রুল নিশি ইস্যু করেন এবং স্থানীয় সরকার সচিব ও জেলা প্রশাসক এবং ইউএনওকে শোকজ করেন। যার কারনে মামলার শুনানী বিলম্ব হয় এবং জাতীয় করোনা মহামারির কারনে মহামান্য আদালত বন্ধ হয়ে যায়। যার কারনে হাইকোর্টে চলমান মামলাটির শুনানী হয়নি। কিন্তু উচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন থাকাবস্থায় বিশ্বনাথ উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা ২৪ ফেব্রুয়ারি থেকে ইউপি সদস্য আলতাব আলীর পদ শূণ্য ঘোষণা করেন। এ অবস্থায় আলতাব আলী মেম্বার মহামান্য হাই কোর্টের ব্যারিস্টারকে অবগত করেন এবং ব্যারিস্টার আলতাব আলী মেম্বারকে বরখাস্তের কাগজগুলো পাঠানোর জন্য বলেন। উচ্চ আদালতে অন্যায়ভাবে বরখাস্তের বিষয়টি তুলে ধরবেন। তিনি উচ্চ আদালতে বিচারাধীন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে স্বপদে বহাল রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানান। তাছাড়া তিনি হাইকোর্টে দায়েরকৃত রীট পিটিশনের বিষয়টি সম্পর্কে সিলেটের জেলা প্রশাসক, বিশ্বনাথ উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সরকারের সচিবকে লিখিতভাবে অবগত করেন।
তারপরও হঠাৎ করে ইউএনওর কর্মচারী মঈনুল ইসলাম ফোন করে জানান, তাকে ইউপি সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নাজমুল ইসলাম রুহেল জানান, ইউপি সদস্যের স্থায়ীভাবে বরখাস্তের প্রজ্ঞাপন আমি সংশ্লিষ্ট প্রশাসন থেকে পেয়েছি। বিষয়টি আইনি ব্যাপার। ইউপি সদস্যের কাছ থেকে আমি হাই কোর্টের রীট পিটিশন সংক্রান্ত কোন কাগজপত্র পাই নাই।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)