শিরোনাম:
●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি
রাঙামাটি, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ জুন ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু
শনিবার ● ১৩ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু

---এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ  প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে সানুর মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে তার মৃত্যু হয়। হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

মৃত সানুর মিয়া কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া বকশীটিলা গ্রামের দিনমজুর শাহেদ মিয়ার পুত্র। আজ শনিবার দুপুরে আলীনগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম শামীম এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, সানুর মিয়া গত কয়েকদিন থেকে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভোগছিলেন। প্রথমে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ভর্তি হয়ার পর জরুরী বিভাগেই তার মৃত্যু হয়।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফয়ছল জামান জানান, মৃত ব্যক্তির করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের জন্য পুলিশ ও পরিবারকে বলা হয়েছে।

আলীনগর ইউপি সদস্য সাইফুল ইসলাম শামীম জানান, স্বাস্থ্যবিধি মেনে শনিবার সকাল ১১টায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সানুর লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

কমলগঞ্জ উপজেলায় মোট ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৩ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম মাহবুবুল আলম ভূঁইয়া করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সানুর মিয়া নামে এক যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। নমুনা সংগ্রহের রিপোর্ট আসলে বুঝা যাবে সে করোনা আক্রান্ত ছিল কি না।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)