শিরোনাম:
●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি
রাঙামাটি, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জুন ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
রবিবার ● ১৪ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

---গাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্য ডেইলি স্টার ঝালকাঠি জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েলের ওপর হামলা তাঁর নামে মিথ্যা মামলা দায়ের এবং প্রথম আলো বাউফল উপজেলা প্রতিনিধি এবিএম মিজানুর রহমানকে হত্যা মামলায় ষড়যন্ত্রমূলক আসামি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় ঝালকাঠি প্রেস ক্লাব ও প্রথম আলো বন্ধু সভার আয়োজনে প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করে। মানববন্ধনে সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং মিথ্যা মামলা দায়ের করে গণমাধ্যম কর্মীদের হয়রানী বন্ধের দাবি জানিয়ে বক্তব্য দেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভপতি মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, ঝালকাঠি প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, সদস্য শফিউল ইসলাম সৈকত, প্রথম আলোর জেলা প্রতিনিধি আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ, প্রথম আলো বন্ধু সভার সভাপতি শাকিল হাওলাদার রনি । বক্তারা সাংবাদিকদের উপর হামলাকারীদের দৃস্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান । প্রথমআলো বন্ধু সভাসহ বিভিন্ন সামাজিক সংগঠন এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে। গত ৫ জুন রাজাপুর উপজেলার স্বস্থ্য কমপ্লেক্স এলাকায় সোহাগ ক্লিনিকের মালিক ও কর্মচারিরা সংবাদ প্রকাশের জের ধরে জহিরুল ইসলাম জুয়েরের উপর হামলা করে উল্টো তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। এ ছাড়া ঈদুল ফিতরের আগের দিন গত ২৪ মে বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক ও স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে যুবলীগ নেতা তাপস দাস নিহত হয়। এ ঘটনায় নিহত তাপসের বড় ভাই পংকজ চন্দ্র দাস বাদি হয়ে পৌর মেয়রসহ ৩৫ জনের নামে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় সাংসদ আ.স.ম ফিরোজের নির্দেশে ২০ নম্বর আসামী করা হয় প্রথম আলো বাউফল উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানকে। সাংসদ এবং তার ভাইর বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশের কারণে মিজানুর রহমানের ওপর ক্ষিপ্ত ছিলেন আ.স.ম ফিরোজ।

ঝালকাঠী উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়কে একটি মডেল বিদ্যালয় উপহার দেবে নতুন সভাপতি শামিম আহমেদ

ঝালকাঠি :: ঝালকাঠী উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতির দায়িত্বভার গ্রহন করে প্রথম সভা করলেন শামিম আহমেদ।
রবিবার সকাল ১১টায় উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে প্রথম সভায় বক্তব্য দিয়ে শামিম আহমেদ বলেন, আমি আজ সভাপতি হওয়ার পিছনে যার অবদান, যার কৃতিত্ব সে হলো আমার অভিভাবক,আমার নেতা,জননেতা আলহাজ্ব আমির হোসেন আমুে (এম,পি)।
আমি আমার অভিভাবক,জননেতা আমির হোসেন আমু এম পি এর নির্দেশে,তার পরামর্শে,তার অর্থে আমি এ স্কুল একটি মডেল স্কুল হিসেবে উপহার দেব। আমি আমাদের অভিভাবক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এম,পি‘র এ স্কুলে আমু ভাইয়ের পক্ষ থেকে গরিব ছাত্র,ছাত্রিদের স্কুলের ড্রেস ও বেতন ব্যাক্তিগত ভাবে আমি দেব। সভা শেষে মধ্যাহ্ন ভোজের আয়েজন করা হয়। মধ্যাহ্ন ভোজে আওয়ামীলীগের নেতারাসহ স্কুলের শিক্ষক ও এলাকাবাসী উপস্থিত ছিলো।





ঝালকাঠি এর আরও খবর

ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার
ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি
প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা
ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে  মানববন্ধন ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন
পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম

আর্কাইভ