শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন রাউজানের যুবরা
প্রথম পাতা » চট্টগ্রাম » মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন রাউজানের যুবরা
সোমবার ● ১৫ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন রাউজানের যুবরা

---রাউজান (উত্তর) প্রতিনিধি :: একজন মানুষ মারা গেলে, মৃত ব্যক্তির জীবিত প্রতিবেশি, আত্মীয় স্বজন বা জ্ঞাতিরা তাঁর লাশ দাফন বা সৎকার করবেন এটা অতি-স্বাভাবিক ঘটনা। যুগ যুগ ধরে এই ভাবেই চলে আসছে আমাদের সমাজে। অথচ এই অতি-স্বাভাবিক ঘটনা এখন অস্বাভাবিক হয়ে গেছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা ভাইরাসের কারণে কেউ মারা গেলে মৃত ব্যক্তির শরীরে ৩ ঘন্টা পর ভাইরাসের কার্যকারিতা থাকে না। তারপরও আমাদের করোনা ভাইরাসের নিয়ে যে ভীতি, সেই ভীতি থেকে আমরা মৃত দেহ সৎকার বা দাফন থেকে দূরে সরে যাচ্ছি, অস্বীকার করছি সামাজিক দায়বদ্ধতা। এর মাঝে কিছু ব্যক্তি যখন প্রতিবেশী বা সম্পর্কের কেউ না হয়েও শুধু মানবতার খাতিরে লাশ দাফন বা সৎকার করে তখন কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি সেইসব মানবতাবাদীদের।
কিছুদিন আগে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ‘দক্ষিণ জয়নগর যুব সমাজ’ সংঘটনের কর্মকর্তা রোমান বড়ুয়ার সাথে ফোনে কথা বলি, তখন উনি জানান শুধু রাউজান নয় যে কোন জায়গায় এবং যে কোন ধর্মের মৃত দেহ দাফন বা সৎকার করতে প্রস্তুত ওদের স্বেচ্ছাসেবী টিম। ওদের স্বেচ্ছাসেবী টিমে আছে ৩০ জনের অধিক সদস্য। যা এর আগে সিএইচটি মিডিয়া ২৪ ডট কম পোর্টালে প্রকাশিত হয়। সেই কথাকে কাজে পরিণত করে দেখালেন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লোহাগাড়ার আমিরাবাদ আদুনগর ছেদির পুনি গ্রামের সন্তান জাপান বড়ুয়া শেষকৃত্যনুষ্টান সম্পন্ন করে। বৌদ্ধ স্বেচ্ছাসেবী টিম রাউজানের দক্ষিণ জয়নগর থেকে ছুটে গেলেন লোহাগাড়ার ছেদিরপুনি গ্রামে।
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ আদুনগর ছেদিরপুনি গ্রামের সন্তান, লামা উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও লামা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাপান বড়ুয়া গতকাল রবিবার (জুন ১৪ জুন) দিবাগত রাত ১১টায় চিকিৎসার জন্য লামা হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ সোমবার সকালে রাউজানের দক্ষিণ জয়নগরের করোনা আক্রান্ত মৃতদেহ সৎকারকারী বৌদ্ধ স্বেচ্ছাসেবী টিমকে খবর দিলে ওনারা ছুটে যান লোহাগাড়া এবং দাহ সৎকার সম্পন্ন করেন।





আর্কাইভ