শিরোনাম:
●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
রাঙামাটি, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ জুন ২০২০
প্রথম পাতা » জনদুর্ভোগ » আত্রাই-কালীগঞ্জ সড়ক যেন মৃত্যু ফাঁদ: জনদুর্ভোগ
প্রথম পাতা » জনদুর্ভোগ » আত্রাই-কালীগঞ্জ সড়ক যেন মৃত্যু ফাঁদ: জনদুর্ভোগ
শুক্রবার ● ২৬ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাই-কালীগঞ্জ সড়ক যেন মৃত্যু ফাঁদ: জনদুর্ভোগ

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই-কালীগঞ্জ সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে সড়কটি এখন যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আত্রাই সদর থেকে কালীগঞ্জ পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তার প্রায় সব জায়গাতে কার্পেটিং উঠে গিয়ে জনদুর্ভোগ চরম হয়ে পড়েছে। এ ছাড়াও বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টি হলেই ওই গর্তগুলোতে পানি জমে যাওয়ায় আর যানবাহন চলাচল করতে পারে না। ফলে সড়টি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
জানা যায়, আত্রাই- কালীগঞ্জ সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়ক দিয়েই যেতে হয় পতিসর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত তার কুঠিবাড়িতে। যেটি এখন প্রতœতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। যেখানে প্রতিনিয়ত পর্যটকদের রয়েছে আসা-যাওয়া। এ ছাড়াও আত্রাই থেকে বগুড়ার সাথে যোগাযোগের একমাত্র রাস্তা আত্রাই-কালীগঞ্জ সড়ক। এদিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ি, সোনাইডাঙ্গা, বাঁকা, মনিয়ারী ইউনিয়নের কচুয়া, পালশা, নওদুলী, দিঘীরপাড়, মস্কিপুরসহ ওই এলাকার অর্ধশতাধিক গ্রামের লোকজনের উপজেলার সাথে যোগাযোগের জন্য এ সড়কের বিকল্প নেই। এলাকার হাজার হাজার জনগণকে বিভিন্ন প্রয়োজনে এ সড়ক দিয়ে উপজেলা সদরে আসতে চরম দুর্ভোগের শিকার হতে হয়। বিশেষ করে কোন রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়। অনেক ক্ষেত্রে সুস্থ্য লোকও এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়াও প্রতিনিয়ত ঘটছে ছোট বড় অনেক দুর্ঘটনা।
এ ব্যাপারে আত্রাই সিএনজি স্ট্যান্ড মাস্টার রাজু বলেন, আত্রাই রেলওয়ে স্টেশন হতে কালীগঞ্জ হয়ে বগুড়া এ রুটে প্রতিদিন শতাধিক সিএনজি চলাচল করে। বেশ কয়েক বছর থেকে এ সড়কের বেহাল দশা হয়ে রয়েছে। আমাদের সিএনজি চালকরা জীবনের ঝুঁকি নিয়ে এ সড়কে সিএনজি চালান। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হওয়ায় ওই জায়গাগুলোতে বিভিন্ন সময় ভটভটি, অটোরিক্সা ও সিএনজি উল্টে গিয়ে অনেকে আহতও হয়েছেন। জনদুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
এ ব্যাপারে উপজেলার নওদুলী গ্রামের আলহাজ্ব শফির উদ্দিন বলেন, বিভিন্ন কাজে আমাদের প্রতিনিয়ত উপজেলায় যাতায়াত করতে হয়। সড়কটির এ বেহাল দশা হওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই আমাদের চলাচল করতে হচ্ছে।
এ ব্যাপারে নওগাঁ এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোবারক হোসেন বলেন, আত্রাই- কালীগঞ্জ সড়কের সংস্কার কাজের দরপত্র আহবান করা হয়েছে। ঠিকাদারও নির্বাচন হয়েছে। বর্ষাকাল শেষ হলেই কাজ শুরু করা হবে। তিনি বলেন, এবারে এ সড়ক প্রস্থে আরও বাড়ানো হবে এবং টেকসই রাস্তা নির্মাণ করা হবে।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ