রবিবার ● ২৮ জুন ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা
দীঘিনালায় ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) খাগড়াছড়ি জেলা ইউনিটের অন্যতম সংগঠক অনি চাকমা আজ রবিবার ২৮ জুন এক বিবৃতিতে জেলার দীঘিনালা উপজেলায় ধর্মজয় ত্রিপুরা নামে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, আজ সকাল ৮টার দিকে তার নিজ এলাকা হাজাছড়া দোকানের সামনে রাষ্ট্রীয় মদদপুষ্ট ঠ্যাঙারে বাহিনীর সদস্যরা তাকে খুব কাছে থেকে গুলি করে হত্যা করে।
তিনি জানান, ‘ ধর্মজয় ত্রিপুরা (৩০) হাজাছড়া এলাকার বিষ্ণু কার্বারী পাড়ার শশীচরণ ত্রিপুরার ছেলে। তিনি দুই বছর আগে নিজের ভুল বুঝতে পেরে সংস্কারবাদী জেএসএস ত্যাগ করে ইউপিডিএফে যোগদান করেছিলেন। সে সময় তিনি সংস্কারবাদীদের সাথে রাষ্ট্রীয় বাহিনীর আঁতাত ও তাদের অপকর্মের কথা ফাঁস করে দিয়েছিলেন। এ কারণে তার উপর অনেকের আক্রোশ থাকতে পারে।’
ঠাঙারে বাহিনীর সদস্যরা দীর্ঘ দিন ধরে তাকে খুন করার চেষ্টা চালিয়ে আসছিল এবং এ কথা তিনি জানতেন বলে অনি চাকমা দাবি করেন।
তিনি অবিলম্বে হত্যাকারীদের শাস্তি এবং পার্বত্য চট্টগ্রামে বিচার বহির্ভুত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবি জানান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১