রবিবার ● ২৮ জুন ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রী উপহার বিতরণ
মাটিরাঙ্গায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রী উপহার বিতরণ
মাটিরাঙ্গা প্রতিনিধি :: আজ ২৮ জুন রবিবার সকালে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ ১২ মত পর্যায়ে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হওয়া অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসিজি।
সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরার এর সভাপতিত্বে আয়োজিত উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন উপ-অধিনায়ক মেজর এ এস এম মন্জুরুল কবীর পিএসসি, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান ও মাটিরাঙ্গা ইউ\নিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কোকনাথ ত্রিপুরা প্রমুখ ।
প্রায় ৫ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৩০ পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।
পরে ইউনিয়ন পরিষদের সামনে অতিথিরা বিভিন্ন ফলের চারা রোপন করেন। এ সময় প্রধান অতিথি মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। তিনি কোন রকম অবহেলা না করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে পরামর্শ দেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১