শিরোনাম:
●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চুক্তির ৭২টি মধ্যে ৪৮টি বাস্তাবায়ন করা হয়েছে : ১৫টি আংশিক বাস্তবায়িত হয়েছে : ৯টি ধারা বাস্তবায়াধীন আছে – সংসদে প্রধানমন্ত্রী
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চুক্তির ৭২টি মধ্যে ৪৮টি বাস্তাবায়ন করা হয়েছে : ১৫টি আংশিক বাস্তবায়িত হয়েছে : ৯টি ধারা বাস্তবায়াধীন আছে – সংসদে প্রধানমন্ত্রী
বুধবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চুক্তির ৭২টি মধ্যে ৪৮টি বাস্তাবায়ন করা হয়েছে : ১৫টি আংশিক বাস্তবায়িত হয়েছে : ৯টি ধারা বাস্তবায়াধীন আছে – সংসদে প্রধানমন্ত্রী

------

মাহাবুবুর রহমান,পার্লামেন্ট প্রতিদিন :: (১০ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১০.৪০মিঃ) পার্বত্য চট্টগ্রাম চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি ধারা সম্পুর্ণ বাস্তাবায়ন করা হয়েছে। ১৫টি ধারা আংশিক বাস্তবায়িত হয়েছে। আর ৯টি ধারা বাস্তবায়াধীন আছে। এখনো যে সব ধারা বাস্তবায়ন হয়নি সেগুলোও বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

পার্বত্য চট্টগ্রামের অস্থায়ী ক্যাম্প থেকে সেনা প্রত্যাহার করে নির্দিষ্ট গ্যারিসনসমূহে ফেরানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।

১০ ফেব্রুয়ারী বুধবার জাতীয় সংসদে ২৯৯ রাঙামাটি আসনের (স্বতন্ত্র) সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সহ সভাপতি উষাতন তালুকদারের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির সঙ্গে করা শান্তিচুক্তির সব ধারা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, শান্তিচুক্তির খণ্ড-ঘ, ধারা-১৭ (ক) এর আলোকে মোতায়েনরত সেনাবাহিনীর সকল অস্থায়ী ক্যাম্প প্রত্যাহারের মাধ্যমে নির্দষ্টি ছয়টি গ্যারিসনে যথা-দীঘিনালা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, রুমা ও আলীকদমে প্রত্যাবর্তনের বিধান রয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে গ্যারিসন সমূহের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন চলমান রয়েছে।

এর মধ্যে রুমা গ্যারিসনের ৯৯৭ একর ভূমি অধিগ্রহণের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন বলে জানান প্রধানমন্ত্রী।

সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর আরেক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, পার্বত্য চট্টগ্রামে এয়ারপোর্ট করতে হলে পাহাড় কেটে করতে হবে, সেটা পার্বত্য চট্টগ্রামের জন্য ভালো হবে না।

প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা রাস্তা দিচ্ছি । কক্সবাজার বিমানবন্দর থেকে পার্বত্য চট্টগ্রাম বেশি দূরে নয়, প্রশস্ত রাস্তা আছে। পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য রাস্তা দিয়ে চলাই সুন্দর হবে। এয়ারপোর্টের দরকার নেই।





আর্কাইভ