শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় » নতুন অর্থ বছরের বাজেট দিয়ে করোনা দুর্যোগ থেকে উত্তরণ ঘটানো যাবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » জাতীয় » নতুন অর্থ বছরের বাজেট দিয়ে করোনা দুর্যোগ থেকে উত্তরণ ঘটানো যাবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বুধবার ● ১ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন অর্থ বছরের বাজেট দিয়ে করোনা দুর্যোগ থেকে উত্তরণ ঘটানো যাবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---ঢাকা ::  আজ ১ জুলাই বুধবার সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন মিটিং এ পার্টির নেতৃবৃন্দ বলেন, গতকাল জাতীয় সংসদে চুড়ান্তভাবে পাশ হওয়া নতুন অর্থবছরের বাজেট দিয়ে করোনা মহামারীজনীত দুর্যোগের উত্তরণ ঘটানো যাবে না। এক অভুতপূর্ব দুর্যোগের সময়েও বাজেটে ধনী, বিত্তবান ও লুন্ঠনপ্রিয় অংশকে তুষ্ট করার নীতি বরাদ্দ অব্যাহত রাখা হয়েছে। মহামারীর এই কঠিন সময়েও সরকারের রাজস্ব ব্যয় বৃদ্ধি, সামরিক খাতসহ অনুৎপাদনশীল খাতে বরাদ্দ বৃদ্ধি অব্যাহত রাখা হয়েছে। কালো টাকা ও অবৈধ অর্থ সম্পদ উদ্ধার করার পরিবর্তে অনৈতিক ও অন্যায়ভাবে তাদেরকে আবার নানাভাবে উৎসাহিত করা হয়েছে। বিত্তবানদের বিরাট আয় ও সম্পদের উপর বর্ধিত কর আরোপ না করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদেরকে বরং বাড়তি সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে।

অনলাইন মিটিং এ নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক ও সামাজিক শক্তি এবং নাগরিক সমাজের প্রতিনিধিত্বকারী নানা অংমের জোরালো দাবি সত্ত্বেও বাজেটে মহামারী পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে স্বাস্থ্য-চিকিৎসা, কৃষি-গ্রামীণ খাত, কর্মসংস্থান, ৮ থেকে ১০ কোটি মানুষের কাছে খাদ্য ও নগদ অর্থ পৌঁছানোর মত জরুরী বিষয়সমূহ প্রয়োজনীয় মনোযোগ ও গুরুত্ব পায়নি। জাতীয় সংসদে বিরোধী দলসমূহের গুরুত্বপূর্ণ কোন প্রস্তাবও বিবেচনায় নেয়া হয়নি। নেতৃবৃন্দ বলেন, এই বাজেটে সামষ্টিক অর্থনীতিতে শৃঙ্খলার পরিবর্তে অনিয়ম, দুর্নীতি ও নৈরাজ্যের পরিসর আরো বৃদ্ধি করবে; অর্থ ও সম্পদের কেন্দ্রীভবন ও পুঞ্জিভবন আরো জোরদার করবে। নেতৃবৃন্দ, ক্ষোভের সাথে উল্লেখ করেন বাংলাদেশে কেবল গত এক বছরেই কোটিপতির সংখ্যা বেড়েছে ৮২৭৬ জন। যা আগের চেয়ে ১১% বেশী। তারা বলেন, দুঃখজনক হলেও সত্য যে নতুন অর্থবছরের বাজেট এই ধারাকে কেবল আরো জোরদার করবে। তারা বলেন, আর বাজেট ঘাটতির শেষ চাপও এসে পড়বে সাধারণ স্বল্প আয়ের মানুষের উপর। নেতৃবৃন্দ এই বাজেট প্রত্যাখান করেন এবং দুর্যোগ উত্তরণে সংশোধিত বাজেট প্রণয়নের দাবি জানান।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে রাজনৈতিক পরিষদের এই অনলাইন মিটিং এ আরো বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।

সভায় গৃহীত এক প্রস্তাবে করোনা পরীক্ষার ফী নির্ধারণের তীব্র সমালোচনা করে বলা হয় এর ফলে সংক্রমন আরো বৃদ্ধি পাবে। তারা অবিলম্বে করোনা পরীক্ষার ফী বাতিল করার দাবি জানান।

একই সাথে প্রস্তাবে বিদ্যুতের ভুতুড়ে বিল ও পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করারও দাবি জানান।

নেতৃবৃন্দ আগামীকাল ২ জুলাই বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী বিক্ষোভ সফল করারও আহ্বান জানান।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ