শিরোনাম:
●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে সাগর-রুনি হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে সাগর-রুনি হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে সাগর-রুনি হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন

---
ষ্টাফ রিপোর্টার :: (১১ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.১০মিঃ) ২০১২ সালে ১১’ই ফেব্রুয়ারী নিজগৃহে সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি নৃঃসংশভাবে খুন হয়েছেন। খুনীরা এখনো পর্দার আড়ালে। নতুন নতুন খবরের ভীড়ে হারিয়ে গেছে সাংবাদিক সাগর-রুনি। মেঘের কথা এখন তার পরিবারের কয়েকজন ছাড়া আসলে কতজন মনে করে ?
আমরা মনে মনে জানি, এই দুটো প্রাণ আর আমাদের মাঝে নেই। কিন্তু কিছুই করতে পারি না। পারি না, কারন, আমাদের হাত বাঁধা আইনের কাছে, বিচার ব্যবস্থার কাছে আর তথাকথিত তদন্তের নামে প্রহসণের কাছে।
১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সাগর-রুনি হত্যাকান্ডের চার বছর হয়ে গেল “ ন্যায় বিচার কবে পাবো আমরা”?
রাঙামাটিতে সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের বিচারের দাবিতে রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীরা মানববন্ধন করেছে।
সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের বিচারের দাবিতে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে,একেএম মকছুদ আহমেদ,রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াৎ হোসেন রুবেল ও রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমুখ।
এসময় সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নেয় রাঙামাটি প্রেস ক্লাব,রাঙামাটি রিপোর্টাস ইউনিটি,রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন,রাঙামাটি সাংবাদিক ফোরম ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।
সাগর-রুনী হত্যাকান্ডে পর, আমরা দেখেছি, কিভাবে বদলে গেছে চেনা মানুষ গুলো মুখ। দেখেছি, কত মানুষ মুখোশের আড়ালে আসলে ভীষন স্বার্থান্বেষী হিংস্র মানুষ। তারা প্রশাসনের মিষ্টি মুখ আর প্রলোভনে সব, সব ভুলে যায়।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ৪৮ ঘন্টার আল্টিমেটাম আজ ১৪৬০ দিন মানে ৪ বছর গড়িয়ে গেল। তদন্তের কোন আশাজনক খবর এখন পর্যন্ত পাইনি আমরা।
আমরা বিশ্বাস করি, সরকারের সঠিক সহযোগিতা থাকলে খুনীদের সনাক্ত করা সম্ভব ছিলো এবং এখনো তা করা যায়। সরকারের কোন এক বিশেষ দূর্বলতাই সাংবাদিক সাগর-রুনির হত্যাকারীদের গায়েব হতে সাহায্য করেছে।
আমরা মানুষরা এত নিষ্ঠুর কেন ? নতুন খবরের সঙ্গে কেন সব ভুলে যাই, এই মানুষ গুলো আমাদের সঙ্গী ছিলো, তাদেরও ছিলো বাঁচার অধিকার।
“ ন্যায় বিচার কবে পাবো আমরা”?





আর্কাইভ