বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বিশ্বনাথে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ফাতেমা বেগম (২১) নামের এক গৃহবধু গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলে ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের শেখেরগাঁও গ্রামের জামিল আহমদের (২৪) স্ত্রী।
আজ বৃহস্পতিবার ২ জুলাই দুপুরে খবর পেয়ে বিশ্বনাথ থানার পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
গতকাল বুধবার রাতের কোনো এক সময় স্বামী ও পরিবারের সদস্যদের অজান্তে ফাতেমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
জানা গেছে, গতকাল বুধবার রাতে স্বামীসহ পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ বসতঘরে ঘুমিয়ে পড়েন ফাতেমা বেগম। আজ বৃহস্পতিবার সকালে স্বামী ঘুম থেকে উঠে স্ত্রীকে খুঁজতে থাকেন। কিন্তু ডাকাডাকি করে ঘরের ভেতরে কোথাও স্ত্রীর কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে সকাল ১০টায় বসতঘরের পেছনের কক্ষে ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে দেখতে পান স্বামী। কী কারণে গৃহবধূ ‘আত্মহত্যা’ করেছেন তা জানা যায়নি।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান আলী বলেন, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ