শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ জুলাই ২০২০
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » সাংবাদিকতা সমাজসেবা ও সংগঠন প্রসঙ্গে
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » সাংবাদিকতা সমাজসেবা ও সংগঠন প্রসঙ্গে
শনিবার ● ১১ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকতা সমাজসেবা ও সংগঠন প্রসঙ্গে

--- মুহাম্মদ শওকাত হোসেন :: সাংবাদিকতা ও সমাজ সেবা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর ‘সংগঠন’ প্রসঙ্গে কিছু বলা প্রয়োজন। সাংবাদিকতা বলেন আর সমাজসেবা বলেন , এ ধরনের মননশীল মহৎ কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজন সুসংগঠিত উদ্যোগ। এখানেই প্রয়োজন সংগঠন । সাংবাদিকদের সংগঠন রয়েছে সমাজসেবীদের জন্য‌ও সংগঠন রয়েছে । তবে সাংবাদিকরা পেশাগত কারণে সংগঠন করে এবং নিজেদের বিনোদনের ও পেশাগত মান উন্নয়নের জন্য সুসংগঠিত থাকার লক্ষে সংগঠনভুক্ত হয়ে থাকে।
অন্যদিকে সমাজ সেবা যারা করতে চান তারা তাদের সহযোগীদের কে ঐক্যবদ্ধ করে সুসংগঠিতভাবে সমাজের উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে কাজ করার জন্য সংগঠনভুক্ত হন, অথবা নিজেরা সংগঠন প্রতিষ্ঠা করেন‌। এসব সংগঠনগুলোর লক্ষ্য উদ্দেশ্য থাকে জনসেবা, সমাজ ও জনগণের কল্যাণ সাধন করা। সেক্ষেত্রে কোন বিশেষ পেশার অথবা বিশেষ এলাকার অথবা বিশেষ ধর্মের কিংবা বিশেষ গোষ্ঠীর কল্যাণের জন্য সমাজসেবী সংগঠন প্রতিষ্ঠিত হতে পারে। বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এ জাতীয় সমাজ সেবা মূলক সংগঠন কে রেজিস্ট্রেশন দেয়া হয় এবং তাদের জন্য সরকার কিছু বরাদ্দ দিয়ে তাদেরকে উৎসাহিত করে থাকে।এছাড়াও জয়েন্ট স্টক কম্পানি কিংবা সাব-রেজিষ্টার অফিস আর অফিস থেকেও কল্যাণ মূলক প্রতিষ্ঠান ও ট্রাস্ট রেজিস্ট্রেশন করা যায়।
“সংগঠন” হচ্ছে একটি লক্ষ্য আদর্শকে সামনে নিয়ে কিছু কর্মসূচি এবং কর্মপদ্ধতি ঘোষণা করে তার বাস্তবায়নের উদ্দেশ্যে কিছু মানুষ একতাবদ্ধ হয়ে কাজ করার প্ল্যাটফর্ম। সংগঠন নানা ধরনের হতে পারে। মহৎ উদ্দেশ্য নিয়ে হতে পারে ,আবার অসৎ উদ্দেশ্যেও হতে পারে । সংগঠনের মাধ্যমে কেউ শিক্ষা, ধর্ম ,নীতি-নৈতিকতার আদর্শ প্রচার করে, সমাজ ও মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করে, আবার কোন কোন সংগঠন তাস খেলা ,জুয়া খেলা কিংবা এ জাতীয় খেলা কিংবা অন্য কোন অসৎ উদ্দেশ্যও করতে পারে।
সংগঠন নানা ধরনের হয়ে থাকে। ধর্মীয় সংগঠন, রাজনৈতিক সংগঠন ,সাংস্কৃতিক সংগঠন, অর্থনৈতিক সংগঠন, পেশাগত সংগঠন, সাংবাদিক সংগঠন, সমাজসেবী সংগঠন, ইত্যাদি। এছাড়া সংগঠনের পরিধিও বিভিন্ন রকম হয়ে থাকে। কিছু কিছু সংগঠন আছে স্থানীয়ভাবে হয়ে থাকে, আবার কিছু কিছু সংগঠন জাতীয়ভাবে গঠিত হয়ে বিভিন্ন জেলা পর্যায়ে তাদের শাখা থাকে। আবার কিছু কিছু সংগঠন আন্তর্জাতিক সংগঠন, বিভিন্ন দেশ এসব সংগঠনের সভ্য হয় অথবা বিভিন্ন দেশের নির্ধারিত ব্যক্তিরা সংগঠনের সদস্য হয়ে থাকে।
সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত পৃথিবীর সকল ভালো কাজ সুসংগঠিতভাবে অর্থাৎ সংগঠনের মাধ্যমে সম্পাদিত হয়েছে । নবী রাসূলগণ তাদের অনুসারীদেরকে সংগঠিত করে আল্লাহর বাণী প্রচার করেছেন, পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধির জন্য চেষ্টা করেছেন। বিভিন্ন দেশে, বিভিন্ন সময়ে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে বহু ভালো কাজ সংঘটিত হয়েছে। পৃথিবীতে অনেক জাতিসত্তা সুসংগঠিত হয়ে স্বাধীনতা লাভ করেছে। বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ভিন্ন ভিন্ন আদর্শের জন্য মানুষ সংগঠিত হয়ে নিজেদের শক্তি সামর্থ্য এমনকি জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছে। সুসংগঠিত সংগঠনের মাধ্যমেই নির্ধারিত আদর্শের প্রচার ও প্রতিষ্ঠা করা হয়ে থাকে। পৃথিবীতে ভালো কিছু প্রতিষ্ঠা করতে , ভালো চিন্তার বাস্তবায়ন ঘটাতে হলে সংগঠনের প্রয়োজন সবচেয়ে বেশি। কারণ সুসংগঠিত সংগঠন ছাড়া কোন মতাদর্শ কিম্বা চিন্তা চেতনার বাস্তবায়ন সম্ভব নয় । তাই মানব ও সমাজ জীবনে সংগঠনের গুরুত্ব অপরিসীম।
চলবে,,,,

লেখক : মুহাম্মদ শওকাত হোসেন, সম্পাদক, দৈনিক আজকের ভোলা।





উপ সম্পাদকীয় এর আরও খবর

স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান
সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য
পার্বত্য চুক্তির ২৭ বছর : শান্তি চুক্তি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ পার্বত্য চুক্তির ২৭ বছর : শান্তি চুক্তি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ

আর্কাইভ