শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার ১৭তম কাউন্সিল সম্পন্ন
প্রথম পাতা » খাগড়াছড়ি » পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার ১৭তম কাউন্সিল সম্পন্ন
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার ১৭তম কাউন্সিল সম্পন্ন

ছবি : পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ১৭তম কাউন্সিলের অধিবেশন।সংবাদ বিজ্ঞপ্তি :: বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার ১৭তম কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে সমর চাকমা সভাপতি ও নিকেল চাকমা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

গতকাল বুধবার (১৫ জুলাই ) সকাল ১০টায় দলীয় সংগীত বাজিয়ে কাউন্সিল উদ্বোধন করা হয়।

কাউন্সিলের অধিবেশন শুরুতেই গণতান্ত্রিক লড়াইয়ে যারা জীবন দিয়েছেন সেসব শহীদের সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

“মানুষের দুঃসহ যন্ত্রণায় ছাত্ররা কখনোই নীরব দর্শক হয়ে থাকতে পারে না, এসো পার্বত্য চট্টগ্রামে অসহায় বিপন্ন মানুষকে দানবীয় কবল থেকে মুক্ত করতে জনসেবার মহৎ আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি” এই আহ্বানে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা ভারপ্রাপ্ত সভাপতি সুমন্ত চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমর চাকমার সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন (ইউপিডিএফের-মুল) খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা, পিসিপির কেন্দ্রীয় প্রতিনিধি রিপন জ্যোতি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য ও প্রচার সম্পাদক রোনাল চাকমা এবং চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক অমিত চাকমা প্রমুখ।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, যে কোন আন্দোলন, লড়াই-সংগ্রাম এগিয়ে নেয়ার জন্য ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হয়। সুনির্দিষ্ট ও সঠিক আদর্শকে বুকে ধারণ করে কঠোর, কঠিন পরিস্থিতিতেও ছাত্র সমাজকে আন্দোলন চালিয়ে যেতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি জাতীয় দুর্দিনেও ছাত্র সমাজকে সামনের কাতারে থাকতে হবে। একাধিক সংগঠন জাতির জন্য কাজ করছে দাবি করলেও আদতে তারা জাতির অস্তিত্ব রক্ষায় কোন ভূমিকা পালন করছে কিনা সেটা ছাত্র সমাজকে নির্ণয় করতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।

রিপন জ্যোতি চাকমা বলেন, সাম্প্রতিক সময়ে পানছড়ি, রামগড়, গুইমারা, দীঘিনালা ও বান্দরবানের বিভিন্ন স্থানে সেটলার, সেনা-বিজিবিসহ বিভিন্ন কোম্পানীর নামে ভূমি বেদখল করার পায়ঁতারা করা হচ্ছে। অবিলম্বে ভূমি বেদখল বন্ধ করতে হবে। পাহাড়ি ছাত্র পরিষদ প্রতিষ্ঠার পর থেকে নানা বাধা বিপত্তি অতিক্রম করে আপোষহীনভাবে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

অমিত চাকমা তার বক্তব্যে বলেন, পাহাড়ি ছাত্র পরিষদ পাহাড় এবং সমতলে নিপীড়িত-নির্যাতিত জনগণের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। পূর্ণস্বায়ত্তশাসনের লড়াইকে এগিয়ে নিতে ছাত্রসমাজকে সোচ্চার হতে হবে।

নীতি শোভা চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত নারী নির্যাতন, ধর্ষণ-খুন-গুম বেড়ে চলেছে। যার কোনটির সুষ্ঠু বিচার হচ্ছে না। ফলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এগুলো প্রতিরোধ করার জন্য নারী-ছাত্র-যুব সমাজকে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে।

রোনাল চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে দিন দিন সামরিক শাসনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বান্দরবানে সেনাবাহিনী কর্তৃক নিরীহ জুম চাষী শান্তিলতা তঞ্চঙ্গ্যাকে হত্যা ও শিশুপুত্র অর্জুন তঞ্চঙ্গ্যাকে গুলি করে আহত করার ঘটনা এর প্রকৃষ্ট উদাহরণ। ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে।

সভাপতির বক্তব্য সুমন্ত চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের ছাত্রসমাজকে দমিয়ে রাখার জন্য শাসকগোষ্ঠীর নীলনক্সাকে দৃঢ়তার সাথে প্রতিহত করতে হবে।

শেষে কাউন্সিলে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সমর চাকমাকে সভাপতি, নিকেল চাকমাকে সাধারণ সম্পাদক ও নরেশ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়। ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)