শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » ডাকাতদলের সর্দারসহ ২ ডাকাত নবীগঞ্জ পুলিশের খাঁচায়
প্রথম পাতা » সকল বিভাগ » ডাকাতদলের সর্দারসহ ২ ডাকাত নবীগঞ্জ পুলিশের খাঁচায়
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডাকাতদলের সর্দারসহ ২ ডাকাত নবীগঞ্জ পুলিশের খাঁচায়

---উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জে আন্তঃজেলা ডাকাত সর্দার সহ বিভিন্ন ডাকাতি ও চুরির মামলার পলাতক ২ আসামী গ্রেফতার।
জানাযায়, গত মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিেিত্ততে ডাকাতির প্রস্তুতিকালে নবীগঞ্জ থানার ওপারেশন ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানযায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের আব্দুল জলিল মিয়ার পুত্র আব্দুল হালিম (৩২) ও বাউশা ই্উনিয়নের মৃত হবিব উল্লার পুত্র ফটিক মিয়া (৫০)। ডাকাত সর্দার ফটিক সিলেটে অবস্থান করে দেশে বিভিন্ন স্থানে চুরি ডাকাতির পরিচালনা করে আসছিল। তাদের বিরোদ্ধে ডজনখানের মামলা বিভিন্ন থানা ও আদালতে রয়েছে। এদেরকে গ্রেফতারের খবরে এলাকায় লোকজনে মধ্যে সস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। পুলিশ সূত্রে আরো জানাযায় বুধবার তাদেরকে হবিগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।
নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের উদ্দ্যেগে নুরুল ইসলাম
বাবুল স্মরণে শোক সভা নবীগঞ্জ :: দেশের প্রখ্যাত শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুল স্মরণে প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদ নবীগঞ্জ এর উদ্দ্যেগে গতকাল বুধবার বিকেল ৪ টায় জেলা পরিষদের নবীগঞ্জ ডাকবাংলোয় এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদ নবীগঞ্জ এর সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সাবেক নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছনি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত শোক সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি আশাহীদ আলী আশা, নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি ও নবীগঞ্জ প্রেস ক্লাবের নির্বহী কমিঠির সদস্য অলিউর রহমান অলি, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মুরাদ আহমদ, প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদ নবীগঞ্জ এর অর্থ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ আবু তালেব, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান তছনু, নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির নবীগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান মুন্না, রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক তৌহিদ চৌধুরী, সাংবাদিক মোঃ ফতেহ আলম, শফিকুল ইসলাম নাহিদ প্রমূখ। শোক সভায় বক্তারা বলেন, মরহুম নুরুল ইসলাম বাবুল ছিলেন সংবাদপত্র জগতের কিংবদন্তি প্রাণ পুরুষ। তার মৃত্যুতে দেশ হারালো এক প্রকৃত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে যা কোন দিনও পুরন হবার নয়। বক্তারা তার আত্বার শান্তি কামনা করেন এবং শোক শন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। শোক সভা শেষে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি ও নবীগঞ্জ প্রেস ক্লাবের নির্বহী কমিঠির সদস্য অলিউর রহমান অলি।

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনায় নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যেগে মিলাদ মাহফিল
নবীগঞ্জ :: দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্টান যমুনা গ্রুপের চেয়ারম্যান দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনায় হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যেগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে (বাদ আছর) প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, মদিনা মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মোহাম্মদ শিহাব আহমদ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি তফাজ্জুল হোসেন, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কিবরিয়া চৌধুরী, নির্বাহী সদস্য শাহ সুলতান আহমদ, সম্মানিত সদস্য শাহ মিজানুর রহমান মিজান , এম মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামিম, মুজাহিদ আলম চৌধুরী, তৌহিদ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাবেদ মিয়া, সহ-সভাপতি মোফাজ্জল ইসলাম সজিব, সাধারন সম্পাদক আলী জাবেদ মান্না, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক অঞ্জন রায়, সদস্য নাজমুল ইসলাম, জাফর ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী সুমন চৌধুরী প্রমুখ। এ সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।





আর্কাইভ