শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ জুলাই ২০২০
প্রথম পাতা » নওগাঁ » চারপাশে থৈ থৈ করছে অথৈয় পানি জমে উঠেছে নৌকার হাট
প্রথম পাতা » নওগাঁ » চারপাশে থৈ থৈ করছে অথৈয় পানি জমে উঠেছে নৌকার হাট
শুক্রবার ● ১৭ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চারপাশে থৈ থৈ করছে অথৈয় পানি জমে উঠেছে নৌকার হাট

ছবি : আত্রাইয়ে নৌকা বিক্রয়ের হাট।নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে প্রবল বর্ষণ ও ঢলের পানিতে তিনটি স্থানের বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। চারিপাশে থৈ থৈ করছে অথৈয় পানি। আর তাই নৌকা বিক্রির ধুম পড়েছে। জমে উঠেছে জমে উঠেছে নৌকার হাট। পানিবন্দী গ্রামগুলোর লোকজনের চলাচল এবং অবসর সময়ে বিলে মাছ ধরার জন্য নৌকার কদর অনেক বেড়ে গেছে। তাই বিভিন্ন হাটে নৌকা বিক্রির ধুম পড়েছে। বিশেষ করে উপজেলার সমসপাড়া হাটে প্রতি হাটবারে বিক্রি হচ্ছে শত শত নৌকা।
জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার বর্ষণ এবং উজান থেকে আসা পানির ঢলে আত্রাই নদী ফুঁসে উঠেছে। উপজেলার ভরতেঁতুলিয়া ও মধুগুড়নই গ্রামে বেড়ি বাঁধ ভেঙে যায়। এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আত্রাই- বান্দাইখাড়া পাকা সড়কের জাত আমরুল নামক স্থানে এবং আত্রাই- সিংড়া পাকা সড়কের বৈঠাখালী ও পাঁচুপুর নামক স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অসংখ্য গ্রাম বন্যা কবলিত হয়েছে। বাঁধ ভাঙার ফলে কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী, ধনেশ্বর, বাজেধনেশ্বর, গোয়ালবাড়িয়া, আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া, দীঘা, দমদমা, ব্রজপুর, পাঁচুপুর ইউনিয়নের মধুগুড়নই, পাঁচুপুর, ব৭াকিওলমা, কাঁন্দওলমা, বিশা ইউনিয়নের বৈঠাখালী, পারমোহনঘোষ, বিশা, থলওলমাসহ অর্ধশতাধিক গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী অনেকে পরিবার ঘরবাড়ি ছেড়ে উঁচু বাঁধের উপর আশ্রয় নিয়েছে। এসব এলাকার লোকজনের চলাচলের একমাত্র বাহন হিসেবে নৌকার বিকল্প নেই। এ ছাড়াও মাঠগুলো পানিতে ডুবে যাওয়ায় কৃষকদের চলছে অবসর সময় পার করার পালা। তাই তারা এ অবসর সময়ে উন্মুক্ত মাঠে মাছ শিকারের জন্য নৌকা ক্রয় করছেন। এ জন্য বিভিন্ন হাট বাজারে বেড়েছে নৌকার কদর। এদিকে নৌকা ক্রয়ে একদিকে সুফল পাচ্ছেন এলাকার পানিবন্দী মানুষ। অপর দিকে নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করছেন অনেক কাঠ মিস্ত্রী। যেসব মিস্ত্রীরা শুস্ক মৌসুমে কাজের অভাবে মানবেতর জীবন যাপন করেছেন তাদের এখন কর্মে ফিরেছে প্রাণচাঞ্চল্যতা। হাঁসি ফুটেছে এসব মিস্ত্রীদের পরিবারে।
সমসপাড়া হাটে নৌকা বিক্রি করতে আসা উপজেলার পারমহোনঘোষ গ্রামের আব্দুল লতিফ, ফেকু, আব্দুল মজিদসহ অনেকে বলেন, আমরা কৃষক মানুষ। বর্ষায় আমাদের মাঠ ডুবে যাওয়ায় আমরা কর্মহীন হয়ে পড়েছি। বর্তমানে বিভিন্ন গ্রামে নৌকার চাহিদা বৃদ্ধি পাওয়ায় আমরা নৌকা বিক্রির পেশায় নিয়োজিত হয়েছি। সপ্তাহে দুইদিন শুক্রবার ও সোমবার সমসপাড়া হাট। বর্ষাকালে জীবিকা নির্বাহের জন্য এ হাটে আমরা নৌকা বিক্রি করে থাকি। বর্তমানে কাঠ-বাঁশের দাম বেশি এবং মিস্ত্রী মজুরীও বেশি হওয়ায় খুব বেশি লাভ না হলেও যা হয় তা দিয়ে সংসারের হাটবাজার করা চলে। শুধু আত্রাই নয় পাশ্ববর্তী রাণীনগর, নাটোরের সিংড়া এবং চলনবিল এলাকার লোকজনও এ হাট থেকে আমাদের নৌকা ক্রয় করেন।
নৌকা ক্রেতা মহাদিঘী গ্রামের মো. ফারুক বলেন, আমরা বর্ষা মৌসুমে মাঠে মাছ শিকার ও চলাচলের জন্য নৌকা করে থাকি। এ সময় নৌকাই আমাদের একমাত্র বাহন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)