শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ জুলাই ২০২০
প্রথম পাতা » কৃষি » এসিল্যান্ডের শখের ছাদ বাগান
প্রথম পাতা » কৃষি » এসিল্যান্ডের শখের ছাদ বাগান
শুক্রবার ● ১৭ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এসিল্যান্ডের শখের ছাদ বাগান

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলা পরিষদের মধ্যে অবস্থিত সহকারী কমিশনার (ভূমি) অফিসের পাশ দিয়ে যাওয়ার সময় অনেক মানুষই একবার এ অফিসের ছাদের দিকে তাকান। নিষ্প্রাণ ইট সুরকী সিমেন্টের ছাদের উপরের সবুজ সতেজ প্রাণের আধার ফলজ চারা গাছ মানুষকে আকৃষ্ট করে। বিভিন্ন জাতের ফল ফুল দেখে মানুষ কেবল মুগ্ধই হন না রুচিশীল এবং প্রকৃতই একজন কর্মঠ মানুষ সহকারি কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলামের প্রশংসায় পঞ্চমুখও হন। ইচ্ছা থাকলে উপায় হয় এ কথার প্রমাণ মেলে এ ছাদ বাগানের গল্পে। বৃক্ষ প্রেমী সহকারি কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলাম চাটমোহরে বদলী হয়ে আসার পর যখন ভাবতে থাকেন কোথায় বাগান করবেন এমন সময় এ ছাদ বাগানের চিন্তা তার মাথায় আসে।

মাত্র সাত-আট মাস বয়স এ ছাদ বাগানের। ইতিমধ্যে ব্যানানা ম্যাঙ্গো, আমেরিকান রেড পালমার, থাই কিউ জাই, থাই কার্টিমন, বারী-৪, বারী-১১, ব্রুনাই কিং আমের চারা, দার্জিলিং কমলা, চায়না কমলা, বারি-১ মাল্টা, বারি-৭ পেয়ারা, এ্যাভোকোডা পেয়ারা, স্ট্রবেরী পেয়ারা, রাম ভুটান পেয়ারা, মিষ্টি জলপাই, থাই জাম্বুরা, জামরুল, শরিফা, ড্রাগন, আমড়া, আপেল, মিষ্টি কামরাঙা সব মিলিয়ে পঞ্চাশ টির মতো ফলদ গাছ লাগিয়েছেন তিনি এ ছাদ বাগানে। ড্রামে লাগানো অনেক ফলজ গাছেই ফল ধরতে শুরু করেছে। এ ফলগুলো পরিবারের চাহিদা পূরণ করছে। পাশাপাশি কৃষ্ণচূড়া, প্রজাপতি, এ্যালমন্ডা, শিউলী, বেলী, রঙ্গন, ভারতীয় মাধবীলতা, দেশী জবা, চায়না জবা, স্থল পদ্ম, রাধাচূড়া, টগর, অপরাজিতাসহ বিভিন্ন ফুলের গাছ লাগিয়েছেন তিনি। অফিসের পাশে লাগিয়েছেন ভিয়েতনামের নাড়িকেল চাড়া। অফিসের সম্মুখে পূর্ববর্তী এসি ল্যান্ড বর্তমান (ইউ.এন.ও) মো. মিজানুর রহমানের করে যাওয়া ফুল বাগানের শ্রী বৃদ্ধিসহ অনতিদূরে তিনি একটি লেবু বাগানও করেছেন। এ লেবু বাগানে দেশী, চায়না থাইসহ বিভিন্ন জাতের লেবুর গাছ রয়েছে। এ ছাড়া বাসার ছাদেও অপর একটি বাগান করেছেন তিনি।

৩৩তম বি.সি.এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশিক্ষণ শেষে বান্দরবান ডিসি অফিসে যোগদান করেন তিনি। এর পর কিছু কাল এটু আই প্রকল্পে কাজ করার পর ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পাবনা জেলার চাটমোহর উপজেলায় যোগদান করেন। বিভিন্ন প্রতিষ্ঠান যখন তাদের প্রচার প্রসারে গাছে গাছে বড় লোহার কাটা মেরে তাদের বিজ্ঞাপন বিলবোর্ড স্থাপন করেন তখন এ এসিল্যান্ড গাছ থেকে এসব লোহার কাটা তুলে গাছ গুলোকে লোহার কাটা মুক্ত করেন। চাটমোহরের কোন এলাকায় গাছে লোহার কাটা দিয়ে সাইনবোর্ড সাটা হয়েছে এমন খবর পেলেই তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি সেখানে ছুটে গিয়ে লোহার কাটা অপসারণ করেন। তার এ কর্মকান্ড সুধী মহলে প্রশংসিত হয়েছে।

ছাদ বাগান প্রসঙ্গে ইকতেখারুল ইসলাম বলেন, এ ছাদ বাগানের গাছগুলোর বয়স মাত্র সাত-আট মাস। পরম মমতায় বাগানের গাছগুলোর যতœ করি। গাছের ফুল, ফল, সজীবতা, সৈন্দর্য আমায় মুগ্ধ করে। আমি ছাদটি সবুজ রাখার চেষ্টা করছি। ছাদে উঠলে মন আপনা আপনি ভাল হয়ে যায়। ভূমি তো আর বাড়ছে না ; অধিক সংখ্যক ছাদে এমন ফল বাগান করতে পারলে তা যেমন আমাদের পুষ্টির যোগান দিতে পারে তেমনি অর্থনৈতিক ভাবেও আমরা লাভবান হতে পারি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)