শনিবার ● ১৮ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » সন্ত্রাসী হামলায় সাবেক পিসিপি সভাপতি গুলিবিদ্ধ
সন্ত্রাসী হামলায় সাবেক পিসিপি সভাপতি গুলিবিদ্ধ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়িতে সাবেক পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নেতাকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। আজ শনিবার ১৮ জুলাই সকাল ৯টার দিকে লক্ষ্মীছড়ি’র শিলাছড়ি এলাকার তংতুল্লা পাড়ার চায়ের দোকানে কংচাইরি মারমার ছেলে উষা মারমা(২৬) কে গুলি করার এ ঘটনা ঘটে।
সূত্র জানা যায়, তংতুল্লা পাড়ায় একটি চায়ের দোকানে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ সময় উষা মারমা গুলিবিদ্ধ হয়। উষা মারমা এর আগে পিসিজেএসএস (শন্তুু লারমা গ্রুপ) এর পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি ছিলেন।
মারাত্মক আহত অবস্থায় গুলিবিদ্ধ উষা মারমাকে লক্ষ্মীছড়ি হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। লক্ষ্মীছড়ি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, তাঁর ডান পায়ে ২টি গুলি বিদ্ধ হয়েছে।
লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর জানান, ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায় নি।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের