শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ জুলাই ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ভালুকায় বাসের পেছনে অপর বাসের ধাক্কায় হেলপার নিহত
প্রথম পাতা » ময়মনসিংহ » ভালুকায় বাসের পেছনে অপর বাসের ধাক্কায় হেলপার নিহত
মঙ্গলবার ● ২১ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভালুকায় বাসের পেছনে অপর বাসের ধাক্কায় হেলপার নিহত

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ভালুকায় সড়কে দাঁড়িয়ে যাত্রী উঠানোর সময় পেছন থেকে অপর চলন্ত বাসের ধাক্কায় মো. শরীফ খান (৪০) নামে এক বাসের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ২১ জুলাই সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মো. শরীফ খানের পকেট থেকে একটি আইডি কার্ডে তার পিতার নাম মৃত ইদ্রিস আলী খান লেখা আছে। তবে বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া স্কয়ার মাস্টার এলাকায় ঢাকাগামী রাজিব পরিবহনের যাত্রীবাহী একটি বাস সড়কে দাড়িয়ে যাত্রী উঠানোর সময় পেছন থেকে একই দিক থেকে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের আরেকটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১১৬৫) ধাক্কা দিলে ইসলাম পরিবহনের হেলপার মো. শরিফ খান ঘটনাস্থলেই নিহত হন।

পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ইসলাম পরিবহনের বাসটি আটক করে।

ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. আশরাফ উদ্দিন জানান, লাশ উদ্ধার ও ইসলাম পরিবহনের বাসটি আটক করা হলেও নিহতের ঠিকানা জানা যায়নি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)