শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ আগস্ট ২০২০
প্রথম পাতা » জাতীয় » দেশের চিকিৎসা ব্যবস্থার উপর গণঅনাস্থা ও গণহতাশা তৈরী হয়েছে : সাইফুল হক
প্রথম পাতা » জাতীয় » দেশের চিকিৎসা ব্যবস্থার উপর গণঅনাস্থা ও গণহতাশা তৈরী হয়েছে : সাইফুল হক
সোমবার ● ১০ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের চিকিৎসা ব্যবস্থার উপর গণঅনাস্থা ও গণহতাশা তৈরী হয়েছে : সাইফুল হক

---ঢাকা :: আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদী মানববন্ধন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাজনৈতিক প্রভাবের বাইরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা রাশিদ খানের হত্যার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত এবং দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। তিনি ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে সংঘটিত সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্ত ও দায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানান। তিনি ক্রসফায়ার কেন্দ্রীক বাণিজ্যের সমগ্র ঘটনারও নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানান।

তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বর্তমান ধারা চলতে দিলে দেশে আইন ও বিচার ব্যবস্থার জনগণের বাকি আস্থাটুকুও শেষ হয়ে যাবে এবং বাংলাদেশ শেষ পর্যন্ত অকার্যকরি রাষ্ট্রে পর্যবসিত হবে।

তিনি বলেন, করোনার মত বন্যা পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রেও সরকার চরম উদাসীনতা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। বন্যাদুর্গত অধিকাংশ পরিবারের কাছেই খাদ্য, ত্রাণ সামগ্রী ও নগদ টাকা পৌঁছেনি। এবারকার দীর্ঘস্থায়ী বন্যা দুই-আড়াই কোটি মানুষকে আরো একবার বিপর্যস্ত করে দিয়েছে। তিনি অনতিবিলম্বে কৃষি পুনর্বাসনের সমন্বিত পদক্ষেপ গ্রহণ, অসহায় পরিবারসমূহের গৃহনির্মাণ এবং কৃষি উৎপাদন সচল করতে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে নগদ অর্থ সহায়তা প্রদানেরও আহ্বান জানান।

তিনি বলেন, করোনার ভয়াল থাবা যখন সারাদেশে বিস্তৃত তখন বিস্ময়করভাবে করোনার পরীক্ষা কমিয়ে দেয়া হয়েছে। সরকারের প্রচারসর্বস্ব সন্তুষ্টি সংক্রমনের বিপদ আরো বাড়িয়ে তুলছে। দেশে মহামারীতে আরো দীর্ঘায়িত করছে। তিনি বলেন, সরকারের আত্মঘাতি পদক্ষেপের কারণে করোনা পরীক্ষায় মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। নিজেদের ব্যর্থতার কারণে সবকিছু খুলে দেওয়ায় মানুষও আরো বেপরোয়া। দেশের হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থার উপর গণঅনাস্থা ও গণহতাশা তৈরী হয়েছে। যে কারণে সংক্রমন নিয়েই হাজার হাজার মানুষ সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। এই নৈরাজ্যিক পরিস্থিতির দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সমন্বিত ও কার্যকরি পদক্ষেপ নেবার আহ্বান জানান।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে আরো বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, শাহাদাৎ হোসেন খোকন, মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, অরবিন্দু বেপারী বিন্দু, ঢাকা মহানগর নেতা আবুল কালাম, জোনায়েত হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে বহ্নিশিখা জামালী বলেন, করোনা মহামারী ও বন্যাদুর্যোগ মোকাবেলায় সরকারি ব্যর্থতা ও অকার্যকারীতায় মানুষের দুর্ভোগ-দুর্গতি চরমে উঠেছে। এই পরিস্থিতি চলতে দেয়া যায় না। তিনি দেশ ও মানুষকে রক্ষায় গণউদ্যোগ জোরদার করারও আহ্বান জানান।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ