শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গৃহবধু হত্যা: ধামাচাপার চেষ্টা
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গৃহবধু হত্যা: ধামাচাপার চেষ্টা
সোমবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে গৃহবধু হত্যা: ধামাচাপার চেষ্টা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় রোজিনা বেগম (২০) নামে গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে৷

উপজেলার চাঁদপুর ইউনিয়নের নলগাঁও খয়রাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে৷ শ্বশুর বাড়ির লোকজন তাকে পেট্রোল-জাতীয় পদার্থ ঢেলে গায়ে আগুন ধরিয়ে হত্যার পর আত্মহত্যা হিসেবে প্রচার করে বলে এলাকাবাসী অভিযোগ করেন৷

একাধিক সূত্রে জানা গেছে, নলগাঁও খয়রাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে টমটম চালক সোহাগের সাথে প্রায় এক বছর আগে একই উপজেলার সূর্যনারায়ণপুরের কাওলার টেকের দরিদ্র আবুল সরদারের মেয়ে রোজিনা বেগমের বিয়ে হয়৷ বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয় তার পর থেকেই রোজিনার উপর তার স্বামী সোহাগ নানাভাবে নির্যাতন শুরু করে৷

গত এক সপ্তাহ আগে সোহাগ পেট্রোল-জাতীয় পদার্থ ঢেলে রোজিনার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ আগুনে রোজিনার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়৷ ওই সময় সোহাগও দগ্ধ হন৷

পরে গৃহবধুর চিত্‍কারে আশপাশের বাড়ীর লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে রোজিনা সহ তার স্বামীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন৷ নিহতের স্বামী সোহাগ প্রাথমিক চিকিত্‍সা নিয়েই সুস্থ হয়ে উঠেন৷

অপরদিকে গৃহবধুর অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়৷ কিন্তু শেষপর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি গৃহবধু রোজিনা বেগমকে৷

১২ ফেব্রুয়ারি শুক্রবার রাতে চিকিত্‍সাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে তার মৃত্যু হয়৷

রোজিনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

এদিকে রোজিনা হত্যার ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি৷ এলাকাবাসীর দাবি এটা পরিকল্পিত হত্যাকান্ড৷ বিষয়টি ধামাচাপা দিতে এলাকার একটি প্রভাবশালী মহল উঠেপরে লেগেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷

সূর্যনারায়ণপুরের ইউপি মেম্বার নজরুল ইসলাম প্রধান জানান, শুক্রবার রাতে চিকিত্‍সাধীন অবস্থায় রোজিনা মারা যান৷ শনিবার সন্ধ্যায় তার লাশ বাবার বাড়িতে দাফন করা হয়৷

চাঁদপুর ইউনিয়নের নলগাঁও খয়রাপাড়া এলাকার প্রভাবশালী ইউপি মেম্বার আকরাম হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়টি অস্বীকার করে এড়িয়ে যান৷ কোন তথ্য দিতে অস্বকৃতি জানিয়ে ফোন কেটে দেন৷ পরে বিভিন্ন নাম্বার থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোন ফোন রিসিভ করেননি৷ তার এব্যবহারে সন্দেহর মাত্রা আরও তীব্র হয়৷

উল্লেখ্য, নিহতের লাশ দাফনের আগে ময়না তদন্ত হয়েছে কিনা বা ময়না তদন্তের রিপোর্ট পুলিশকে দেখানো হয়েছিল কিনা এব্যাপারে সঠিক তথ্য কোন মাধ্যম থেকেই পাওয়া যায়নি৷ বিষটি সম্পর্কে বিভিন্ন মহলে যোগাযোগ করা হলে রহস্যের তীব্রতা আরও বাড়তে থাকে৷ আসল রহস্য উত্‍ঘাটনের জন্য স্থানীয় ব্যক্তিদের সাথে নানা ভাবে যোগাযোগের চেষ্টা করেও সঠিক কোন তথ্য পাওয়া যায়নি৷





অপরাধ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)