সোমবার ● ২৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » শিরোনাম » সিলেটে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
সিলেটে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ ২৪ আগষ্ট সোমবার সিলেটের জিন্দাবাজারে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য সংরক্ষণ, খাদ্য দ্রব্যে নিষিদ্ধ রাসায়নিকের মিশ্রণ এবং অতিরিক্ত মূল্যে খাদ্যদ্রব্য বিক্রির দায়ে ‘কাজী অ্যাসপ্যারাগাস ফুড আইল্যান্ড’র ৫ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ জানান, এএসপি আফসানের নেতৃত্বের র্যাব-৯ এর একটি টিম এ অভিযান পরিচালনা করে।
ভোক্তা অধিকারের অভিযানে কাজী অ্যাসপ্যারাগাসের ৫টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ‘সল্ট বে’-কে ১০ হাজার টাকা, ‘মি. ব্লেন্ডার’কে ৫ হাজার টাকা, ‘ফ্লেইম অব’কে ১০ হাজার টাকা এবং ‘দিল্লি দরবার’কে ১০ হাজার টাকা।
এছাড়া এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে কাজী অ্যাসপ্যারাগারে ‘ফুডস ফর ফ্রেন্ড’ নামক প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার ২৫ শতাংশ হিসেবে ২ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয় অভিযোগকারী ব্যক্তিকে।





রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা