রবিবার ● ৩০ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » শিক্ষা উপমন্ত্রীর সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ
শিক্ষা উপমন্ত্রীর সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
আজ ৩০ আগস্ট রবিবার সকালে নগরীর চশমা হিলে শিক্ষা উপমন্ত্রী বাসভবনে দ্বিতীয় মেয়াদে চুয়েটের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পাওয়ার পরে এই সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে শিক্ষা উপমন্ত্রী নিকট চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম চুয়েটের বর্তমান কার্যক্রম ও চালচিত্র অবহিত করেন। একইসাথে বিশ্ববিদ্যালয়ের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় চুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের কাউন্সিল মেম্বার প্রকৌশলী সাঈদ ইকবাল পারভেজ, কাউন্সিল মেম্বার প্রকৌশলী ইফতেখার আহমেদ, কাউন্সিল মেম্বার সাঈফুদ্দিন মোহাম্মদ ফোরকার চৌধুরী ও কাউন্সিল মেম্বার গোলাম কিবরিয়া শাকিল উপস্থিত ছিলেন।





হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত