শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » মনোনয়নপূনঃ বিবেচনার দাবিতে বিক্ষোভ
প্রথম পাতা » নওগাঁ » মনোনয়নপূনঃ বিবেচনার দাবিতে বিক্ষোভ
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মনোনয়নপূনঃ বিবেচনার দাবিতে বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁ-৬ (আত্রাই - রাণীনগর) আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তৃণমূলে সর্বাধিক জনপ্রিয় এ্যাড মো: ওমর ফারুক সমুনকে মনোনয়ন দেওয়ার জন্য পূনঃ বিবেচনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ১৩ সেপ্টেম্বর বেলা ১১ টায় আত্রাই উপজেলার রেল স্টেশন এলাকায় আত্রাই–রাণীনগর এর শান্তিকামী জনগনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাড মো: ওমর ফারুক সমুন। বক্তব্য রাখেন, উপজেলার আহসানগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেছের আলী, আত্রাই উপজেলা আ”লীগের নেতা আব্দুলাহ আল মামুন, মো. খাইরুল ইসলাম, শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ছমির উদ্দীন, যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস, স্বেচ্ছা সেবকলীগ নেতা সাবু,আব্দুল মালেক প্রমুখ।

এ্যাড.সুমন মাঠে ছিল মাঠে থাকবে। মাঠ জরিপ ও জনপ্রিয়তার দিক বিবেচনা করলে এ্যাড.ওমর ফারুক সুমনের দলীয় মনোনয়নের যোগ্য ও সবার চাইতে এগিয়ে।জনসাধারণের দাবি একমাত্র সুমনই এলাকার দূর্যোগপূর্ণ যে কোন সময়ে মাটি ও মানুষের পাশে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিদ্ধান্ত পূর্নবিবেচনা করবেন এমনটাই প্রত্যাশা এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের জনগনের ।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাড মো: ওমর ফারুক সমুন বলেন, এই নির্বাচনি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রকৃত আওয়ামী লীগ ও তৃণমূল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে মনোনয়ন দেয়া প্রয়োজন। বর্তমানে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি আওয়ামী লীগ বিদ্বেষী একজন ব্যাক্তি। তাই পূনঃ বিবেচনা অন্তে সঠিক ব্যাক্তিতে মনোনয়ন দেয়ার দাবি জানান তিনি।

উল্লেখ্য, নওগাঁ- ৬ নির্বাচনি এই আসনটি শূন্য হয় সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃতুর পর। উপ নির্বাচন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেন ৩৪ জন প্রার্থী। এর মধ্যে গত কাল সোমবার (৭ সেপ্টেম্বর) আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দেন রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলালকে। দলীয় প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকে শুরু হয় নির্বাচনের নতুন উত্তাপ।





আর্কাইভ