শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » ফুটপাতের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » ফুটপাতের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুটপাতের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা-নাকাইহাট সড়কের পৌরসভা অংশে কলেজরোডে ফুটপাত নির্মাণের দাবিতে আজ মঙ্গলবার সকাল ১১টায় মানববন্ধন, সমাবেশ, সড়ক অবরোধ ও গণস্বাক্ষর সম্বলিত গণআবেদন প্রদান কর্মসূচি পালন করা হয়। স্থানীয় নাগিরিক সংগঠন সচেতন গাইবান্ধাবাসীর উদ্যোগে জেলা পরিষদের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল আসলাম গোলাপের সভাপতিত্বে ও অধ্যাপক রোকেয়া খাতুনের সঞ্চালনায় সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সাবেক এমপি আব্দুর রশিদ সরকার, মুক্তিযোদ্ধা ময়নুল হোসেন রাজা, সমাজকর্মী জাহাঙ্গীর কবীর তনু, জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, কৃষক-শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি মোস্তফা মনিরুজ্জান, বাসদ মার্কসবাদী জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, আবু রাহেন শফিউল্য্যাহ খোকন, গাইবান্ধা পৌর কাউন্সিলর রকিবুল ইসলাম সুমন, জাতীয় শ্রমিক জোট জেলা সভাপতি নুর মোহাম্মদ বাবু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব, জেলা যুবজোট সভাপতি সুজন প্রসাদ ও খান মো. সাঈদ হোসেন জসিম প্রমুখ।

বক্তারা বলেন, কলেজ রোডে জেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান গাইবান্ধা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়েই যাতায়ত করে। গাইবান্ধা জেলা সদর হাসপাতালসহ বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিকের রোগী এবং তাদের স্বজনদের চলাচলের একমাত্র সড়কও এটাই। সম্প্রতি নতুন করে প্রশস্থ করাসহ এই সড়কের নির্মাণ কাজ চলছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই সড়কের দু’পাশে কোন ফুটপাত নেই। সড়ক প্রশস্থকরণের ফলে সড়কে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিক্সা, মোটরসাইকেল, বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল বৃদ্ধি পাবে। সেইসাথে ব্যস্ততম এই সড়কে ফুটপাত না থাকলে দূর্ঘটনার শঙ্কাও বাড়বে।

বক্তারা এই সড়কে ফুটপাত নির্মাণের জোর দাবি জানান। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট দফতরকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানান। অন্যথায় আগামী ৫ অক্টোবর জেলা সড়ক ও জনপথ কার্যালয় ঘেরাও এবং অবস্থান কর্মসূচির আল্টিমেটাম দেন।

সমাবেশ শেষে কর্মসূচিতে অংশগ্রহকারীরা গাইবান্ধা-নাকাইহাট সড়কটি অবরোধ করে। এসময় দুপাশে যানজটের সৃষ্টি হয়। পরে আয়োজকদের একটি প্রতিনিধি দল কয়েক সহস্রাধিক মানুষের স্বাক্ষর সম্বলিত একটি গণআবেদন গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে প্রদান করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)