মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে টিসিবি পণ্যে স্বস্তি ফিরেছে নিম্নআয়ের মানুষের
আত্রাইয়ে টিসিবি পণ্যে স্বস্তি ফিরেছে নিম্নআয়ের মানুষের
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: বৈশ্বিক মোহামারী নোবেল করোনা ভাইরাস সংকট মোকাবিলায় উপজেলা প্রশাসনের তদারকিতে টিসিবি পণ্য বিক্রয় করার ফলে কিছুটা স্বস্তি এসেছে নিম্ন আয়ের খেঁটে খাওয়া মানুষের মাঝে। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় শারীরিক দূরত্ব বজায় রেখে ৫ লিটার তেল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ ছয়শত ত্রিশ টাকায় বিক্রয় করা হয়।
আজ মঙ্গলবার সকালে উপজেলার ভবানীপুর বাজারে টিসিবি‘র পণ্য বিক্রয় করা হয়।
তবে তালিকায় আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য রাখার দাবি ক্রেতাদের।
উপজেলার টিসিবি পণ্য তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা সমাজসেবা অফিসার মো. ছাইফুল ইসলাম। শারীরিক দূরত্ব বজায় এবং নিয়মতান্ত্রিকভাবে পণ্যসামগ্রী কিনতে প্রশাসনকে সহযোগিতা করেন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে ক্রেতা বিপ্লব কুমার পাল জানান, টিসিবি পণ্য বাজারে আসায় আমরা অল্প দামে এগুলো কিনতে পারছি। বাজারের তুলনায় জিনিসের দাম সহজলভ্য এবং চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় মানুষের ভিড় বেশি। তবে পণ্যগুলোর সরবরাহ বেশি করা প্রয়োজন বলে জানান তিনি।
করোনা সংকট মোকাবিলায় দেশরতœ ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবু বলেন, নিম্ন আয়ের খেঁটে খাওয়া মানুষের মাঝে টিসিবি পণ্য দেওয়ার ফলে তারা আজ আনন্দিত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছানাউল ইসলাম বলেন, চাহিদার কথা বিবেচনা করে আমরা চেষ্টা করছি বেশি সরবরাহ করার জন্য।
এসময় তিনি ক্রেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না। বাড়িতে থেকে নিজেকে এবং দেশকে করোনার হাত থেকে মুক্ত রাখুন। সরকারি নিয়ম-কানুন মেনে চলুন- প্রধানমন্ত্রীকে সহায়তা করুন।





আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩