শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে সেনাবাহিনীর সহযোগীতায় সেটেলারেরা নির্দিষ্ট শ্মশানে উত্তম বড়ুয়ার মৃতদেহ দাহ করতে দিল না
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে সেনাবাহিনীর সহযোগীতায় সেটেলারেরা নির্দিষ্ট শ্মশানে উত্তম বড়ুয়ার মৃতদেহ দাহ করতে দিল না
বৃহস্পতিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে সেনাবাহিনীর সহযোগীতায় সেটেলারেরা নির্দিষ্ট শ্মশানে উত্তম বড়ুয়ার মৃতদেহ দাহ করতে দিল না

---
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম :: (আপলোড ১৭ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় রাত ১১.৫৫ মিঃ) এইডস বর্তমান উন্নত প্রযুক্তির যুগেও একটি ঘাতক ব্যাধি। অধ্যাবধি যার কোন প্রতিবিধান আবিষ্কৃত হয়নি। ঠিক একই রকমভাবে উগ্র জাতীয়তাবাদ যাকে আমরা মৌলবাদ বলে জানি, এই মৌলবাদীদেরও নিবৃত করার কোন ঔষধ বাংলাদেশে নেই। গত ১৪ ফেব্রুয়ারী রবিবার ২০১৬ ভোর ৪ টায় রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলি ইউনিয়নের বড়ুয়া পাড়ার স্থায়ী বাসিন্দা প্রদীপ বড়ুয়ার পুত্র উত্তম বড়ুয়া (৪০)ষ্ট্রোক করে মৃত্যু বরন করেন। ঐদিন করেঙ্গাতলি বৌদ্ধ বিহারের শ্মশানে উত্তম বড়ুয়ার মৃতদেহ দাহ করতে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন উদ্যোগ নিলে স্থানীয় বাঙ্গালী (সেটেলার) মোঃ ইয়াছিন, মোঃ শাহাজান, জগুর আলি, আনসার আলি ও সোহেল খান বৌদ্ধ বিহার শ্মশানে এসে উত্তম বড়ুয়ার দাহ কার্যে বাধা প্রদান করেন। তারা বলেন,উত্তম বড়ুয়ার শেষকৃত্য অনুষ্ঠান এ এলাকাতে করা যাবেনা, এলাকায় দুর্গন্ধ ছড়াবে। তারা উত্তম বড়ুয়ার মৃতদেহ দূরে অন্য কোথাও নিয়ে যেতে বলেন। বিষয়টি নিয়ে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন করেঙ্গাতলি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপতিষ্য মিত্র ভিক্ষুর কাছে গেলে বিহারের অধ্যক্ষ বিহার সংলগ্ন শ্মশানে উত্তম বড়ুয়ার দাহ করার পরামর্শ দেন। স্থানীয় বৌদ্ধ ধর্ম অবলম্বীরা দাহ প্রস্তুতি নিলে স্থানীয় সেটেলারেরা বিষয়টি বুঝতে পেরে ক্ষিপ্ত হয়ে করেঙ্গাতলি সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে জানালে, তৎক্ষনিক বেশ কয়েকজন করেঙ্গাতলি সেনাবাহিনী ক্যাম্পের সদস্য বৌদ্ধ বিহারে উপস্থিত হয়ে দাহকাজে বাধাপ্রদান করেন এবং বলেন ক্যাম্পের কর্মরত অফিসার মৃতদেহ দুরে কোথাও পাহাড়ে নিয়ে দাহ করতে নির্দেশ দিয়েছেন।
এক পর্যায়ে সেনা সদস্যরা ও স্থানীয় সেটেলারেরা মিলে উত্তম বড়ুয়ার দাহ পাহাড়ের ভিতর করাতে বাধ্য করেন। এ বিষয়ে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম করেঙ্গাতলি বিহার অধ্যক্ষ উপতিষ্য মিএ ভিক্ষুর কাছে জানতে চাইলে, তিনি বিহার শ্মশানে উত্তম বড়ুয়ার দাহকার্য সম্পাদনে স্থানীয় সেটেলার ও সেনাবাহিনীর বাধা প্রদানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশে সেনাবাহিনীর কাজ হচ্ছে বহির্শত্রু থেকে দেশকে রক্ষা করা, বেসামরিক প্রশাসনকে সহায়তা করা, যেকোন দুর্যোগের সময় উদ্ধার কাজে অংশ গ্রহণ করা, দেশের আইন শৃংখলা রক্ষা করা ও স্বেচ্ছাসেবা মূলক কাজে অংশ গ্রহণ করা। আমাদের দেশের সেনা বাহিনীর সদস্যরা বিদেশে মানবাধিকার রক্ষায় শান্তিরক্ষী বাহিনী হিসেবে কাজ করেন। করেঙ্গাতলি সেনা বাহিনী ক্যাম্পের সদস্যরা উগ্র মুসলমানদের পক্ষ নিয়ে তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছেন বলে তিনি দাবি করেন।
স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের দাবি মৃত ব্যক্তিকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের শ্মশানে দাহ করতে না দেওয়ায় মৃত উত্তম বড়ুয়ার নাগরিক অধিকার খর্ব করা হয়েছে, বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি মানবাধিকার লঙ্গন করা হয়েছে, বৌদ্ধ ধর্মীয় অনুভুতিতে আঘাত করা হয়েছে, এটা চরম ও সুষ্পষ্ট দেশের নাগরিকদের প্রতি বৈষম্য। মৃত উত্তম বড়ুয়ার পরিবার ও স্থানীয়রা স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি কেবলমাত্র সংখ্যালঘু হওয়াতে মৃত উত্তম বড়ুয়া এদেশের নাগরিক হিসেবে নির্দিষ্ট শ্মশানে দাহ কার্য সম্পাদনের মর্যাদার সুযোগ পর্যন্ত পেলনা। পার্বত্য অঞ্চলে এর চাইতে আরো বড় বড় মানবাধিকার লঙ্গনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে, যা গণমাধ্যমে প্রকাশে স্থানীয় প্রশাসনের বাধা রয়েছে । মৃত ব্যক্তির আত্মীয় স্বজন ও স্থানীয়রা বাংলাদেশের আর কোন সংখ্যলঘু সম্প্রদায় যেন কারো দ্বারা শেষকৃত্য অনুষ্ঠান ও শ্মশানে মৃতব্যক্তিদের দাহ কার্যে বাধা গ্রস্থ না হয় এবং নির্দিষ্ট শ্মশানে মৃত উত্তম বড়ুয়ার দাহ কার্যে বাধা প্রদানকারী উগ্র মৌলবাদী স্থানীয় সেটেলার ও করেঙ্গাতলি সেনা ক্যাম্পের সদস্যদের যথাযত তদন্ত পুর্বক আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন জানিয়েছেন। পার্বত্য অঞ্চলসহ বাংলাদেশে এই ধরনের হীনকর্ম , মানবাধিকার লঙ্গন, সংখ্যালঘুদের প্রতি বৈষম্য প্রদান করতে দুঃসাহস আর যেন বাংলার মাটিতে না হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় বিপ্লব বড়ুয়া সোহেল।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ