শিরোনাম:
●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে বাঘের আক্রমনে আহত- ৪
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে বাঘের আক্রমনে আহত- ৪
রবিবার ● ৪ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে বাঘের আক্রমনে আহত- ৪

ছবি : সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে ধরা পড়েছে দু’টি মেছোবাঘ। গ্রামবাসীর পিটুনিতে একটি মারা গেছে। আরেকটি জীবিত অবস্থায় উদ্ধার করেছেন বন বিভাগ। মেছোবাঘের আক্রমণে আহত হয়েছেন চারজন। তাদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

২ অক্টোবর শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রামে এ ঘটনা ঘটে। মেছো বাঘ ধরার খবর পেয়ে দেখতে ভীড় জমে উৎসুক মানুষের। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন।

স্থানীয় বাসিন্দা ইমদাদুল হকসহ কয়েকজন জানান, এক সপ্তাহ ধরে বামনগ্রাম গোরস্তান এলাকায় দু’টি মেছোবাঘের দেখা মেলে। ইতিমধ্যে বেশকিছু মুরগী ও একটি ছাগল ধরে খেয়েছে মেছোবাঘ। এরপর থেকে ‘বাঘ’ আতংক ছড়িয়ে পড়ে গ্রামের মানুষের মাঝে। শুক্রবার সকালে মেছোবাঘ দেখা গেলে গ্রামবাসী একজোট হয়ে বামনগ্রাম গোরস্তান ঘিরে ফেলে। তারপর বিভিন্ন কৌশলে মেছোবাঘ দু’টিকে আটক করতে সক্ষম হয়।

এ সময় মেছোবাঘের আক্রমণে চারজন আহত হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসীর পিটুনিতে একটি মেছোবাঘ মারা যায়। মৃত ও জীবিত মেছোবাঘটিকে উদ্ধার করে ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনের সামনে নিয়ে গেলে একনজর দেখতে ভীড় জমে উৎসুক জনতার।

ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নবীর উদ্দিন মোল্লা জানান, সকালে গ্রামবাসী মেছোবাঘ দেখে একজোট হয় ধরার জন্য। বিষয়টি জানার সাথে সাথে মেছোবাঘ না মেরে উদ্ধার করে পরিষদে নিয়ে আসতে বলি। একটি মেছোবাঘ আনার সময় মারা যায়। মেছোবাঘের আক্রমণে চারজন আহত হয়েছে।
আহতরা হলেন, বামনগ্রামের ইছা বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (৩৫), মৃত আব্দুল গফুরের ছেলে এনামুল হক (২৩), ইসমাইল হোসেনের ছেলে মহিদুল ইসলাম (২৮) ও আফসার আলীর ছেলে আনিছ (৩০)। তাদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম জানান, সমাজসেবা অফিসে যোগাযোগ করে তাদের মাধ্যমে আহতদের ভ্যাকসিন দেয়া হয়েছে। আর মেছোবাঘকে পিটিয়ে মারা হলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। এ নিয়ে বন বিভাগের সাথে কথা বলে দেখতে হবে।

সামাজিক বন বিভাগ পাবনার বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, পাবনার বন্য প্রানী বিষয়ক সংগঠন নেচার এ্যান্ড ওয়াইল্ড লাইফ কনসারভেশন কমিউনিটির মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি জীবিত মেছোবাঘ উদ্ধার করেছি। অন্যটি মারা গেছে। উদ্ধার মেছোবাঘ কিছুটা আহত। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পর সুন্দর পরিবেশ দেখে অবমুক্ত করা হবে।





আর্কাইভ