শিরোনাম:
●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৭ দিনেও অধরা ধর্ষণের মূল অভিযুক্ত ইমাম
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৭ দিনেও অধরা ধর্ষণের মূল অভিযুক্ত ইমাম
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭ দিনেও অধরা ধর্ষণের মূল অভিযুক্ত ইমাম

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে কিশোরী গৃহপরিচারিকা ধর্ষণ মামলার মূল অভিযুক্ত উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ইসলামপুর নতুন জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন শাহারকে ৭ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। শাহার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। আলোচিত এই ধর্ষণ মামলার মূল অভিযুক্তকে ৭ দিনেও গ্রেপ্তার করতে না পারায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আবদুশ শহীদের বাড়ির কিশোরী গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই গ্রামেরই নতুন জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন শাহার বিরুদ্ধে। ঘটনার পরদিন অভিযুক্ত ইমামকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় ধর্ষণ মামলা করেন নির্যাতিতা কিশোরীর বড়বোন। ঘটনার পরপরই গা ঢাকা দেন ইমাম রুহুল আমিন শাহার। তবে মামলার বাদীর অভিযোগ, মসজিদের মুয়াজ্জিন মাহফুজ বিন আরিফ ও গ্রামের কতিপয় মাতুব্বরের সহযোগিতায় তার বোনের ধর্ষক ইমাম পালিয়ে যায়। আলোচিত এ ধর্ষণের ঘটনার পরপরই পুলিশ ওই মসজিদের মুয়াজ্জিন মাহফুজ বিন আরিফ ও ইসলামপুর গ্রামের মাতুব্বর মখদ্দুছ আলীকে আটক করে। পরে দু’জনকে দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিশ্বনাথ থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) শামীম মুসা সাংবাদিকদের বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই মূল অভিযুক্ত ইমামকে ধরতে অভিযান চালায় পুলিশ। তাকেসহ অন্য আসামীদেরকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

বিশ্বনাথে ইউপি নির্বাচনে ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ২ প্রার্থীর বাতিল

বিশ্বনাথ  :: আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থী হিসেবে ৬৭ জনের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাচন অফিসে এগুলো যাচাই-বাছাই করা হয়। বাছাই শেষে ৬৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা গোলাম সারোয়ার।
তিনি বলেন, ‘গতকাল রবিবার (৪ অক্টোবর) ছিল দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন। শেষ দিন পর্যন্ত ৬৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। আজ (সোমবার) সেগুলো যাচাই-বাছাই করে ৬৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছি।
বাতিল ঘোষণা করেছি ২ জনের মনোনয়নপত্র। যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা হলেন ওই ইউনিয়নের ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্যপ্রার্থী শিউলী বেগম এবং ৪, ৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য প্রার্থী রুমি বেগম।’
প্রসঙ্গত, সীমানা সংক্রান্ত আইনি জটিলতায় দীর্ঘ ১৭ বছর ধরে স্থগিত ছিল দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনী কার্যক্রম। আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণের দিন ঠিক করে গত ২৪ সেপ্টেম্বর এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি জবেদুর রহমান, বিএনপির মনোনয়ন পেয়েছেন দশঘর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমাদ উদ্দিন খান এবং জাতীয়পার্টির মনোনয়ন পেয়েছেন উপজেলা জাপার যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান। এছাড়াও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১ জন ও বিএনপির ২ জন বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
এ ইউনিয়নে মোট ভোটার ১৪১১৮। পুরুষ ভোটার ৭০২৯ ও মহিলা ভোটার ৬৯০৯।

বিশ্বনাথে বিএনপি নেতা আব্দুল হাই গ্রেফতার

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক যুুগ্ম সম্পাদক ও বর্তমান পৌর বিএনপির সদস্য আবদুল হাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জিআর মামলায় (১৮৩/১৮ইং) ওয়ারেন্ট ইস্যু হওয়ায় গ্রেফতার করা হয় তাকে। তিনি উপজেলার রাজনগর গ্রামের মৃত সোনাহর আলীর ছেলে। সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মূসা বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার (৬ অক্টোবর) আদালতে প্রেরণ করা হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)