মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ধর্ষণ বন্ধ করার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
ধর্ষণ বন্ধ করার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ‘তারুণ্য নেমেছে যুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে’ এ স্লোগানে সারা দেশে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও যৌন সহিংসতার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সামাজিক সংগঠন স্মার্ট বাইকার এর আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রতন, স্মার্ট বাইকার সংগঠনের সভাপতি অলি উল্লাহ, সাধারণ সম্পাদক এনামুল গাসান সাজ্জাদ, সহ সভাপতি জুনায়েদ ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান পিয়েল, দপ্তর সম্পাদক জেমি, ক্রিড়া বিষয়ক সম্পাদক তায়েবুল ইসলাম জয় এবং সদস্য আনোয়ার হোসেন রিয়াদ, হাসিনা আক্তার ইভা, শাহনাজ ফারিয়া মিশু, রুবাইয়া তাশদীদ অংকন প্রমুখ।
মানববন্ধনে স্মার্ট বাইকারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজমুস সাকিব বলেন, দেশের প্রতিটি নারী ও শিশু সহিংসতার ঝুঁকির মধ্যে রয়েছে। নারী ও শিশুর উপর সহিংসতার মাত্রা, ধরণ ও নিষ্ঠুরতা বহুগুন বেড়েছে। এর মূল কারণ নারীকে মানুষ হিসেবে গণ্য না করার দৃষ্টিভঙ্গী ও আচরণ। নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ ও প্রতিরোধের দায়িত্ব শুধু সরকারের নয় আমাদের সবার। তাই সহিংসতা বন্ধ ও ন্যায়বিচারের দাবীতে সবাইকে সোচ্ছার হতে হবে।





ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই
ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ
ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু
ঈশ্বরগঞ্জে মুহুরী রতনের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী
ঈশ্বরগঞ্জে দুর্নীতিবিরোধী মানববন্ধনে হামলা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ওসমান হাদিকে হত্যার বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ
পরকীয়া প্রতিরোধে কঠোর আইন চায় ভুক্তভোগী স্বামী
ঈশ্বরগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত