শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » রাউজানে ১১ বছরের শিশু ধর্ষক সাধন বড়ুয়াকে জেল হাজতে প্রেরন : আতংকিত ভুক্তভোগী পরিবার
প্রথম পাতা » অপরাধ » রাউজানে ১১ বছরের শিশু ধর্ষক সাধন বড়ুয়াকে জেল হাজতে প্রেরন : আতংকিত ভুক্তভোগী পরিবার
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ১১ বছরের শিশু ধর্ষক সাধন বড়ুয়াকে জেল হাজতে প্রেরন : আতংকিত ভুক্তভোগী পরিবার

ছবি : ধর্ষনের অভিযোগে অভিযুক্ত সাধন বড়ুয়া।ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজান উপজেলায় আবুরখীল নন্দনকাননে আবুরখীল অমিতাভ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী ১১ বছরের শিশু ধর্ষক সাধন বড়ুয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আজ ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কগনিজেন্স আদালতে হাজির করা হলে আদালত শিশু ধর্ষক সাধন বড়ুয়াকে জেলা হাজতে প্রেরনের আদেশ দেন। এর আগে ফরেনসিক রিপোর্টের জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তথ্যটি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) শাহাদাত হোসেন।
গত ৫ অক্টোবর সোমবার শিশু ধর্ষণের অভিযুক্ত সাধন বড়ুয়াকে রাউজান উপজেলার এক প্রভাবশালী ব্যাক্তির আশ্রয়স্থল থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৭ সিপিসি-২ হাটহাজারী ক্যাম্প। গত শনিবার ৩ অক্টোবর বিকেলে এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার ৪ অক্টোবর থানায় মামলা দায়ের করা হলেও মামলা নেয়নি রাউজান থানা পুলিশ। পরে ৫ অক্টোবর র‌্যাবের অভিযানে ধর্ষক সাধন বড়ুয়াকে আটক করা হলে সন্ধ্যা ৭টায় রাউজান থানায় মামলা রুজু হয়। পরে রাত ১১টার দিকে ধর্ষক সাধন বড়ুয়াকে রাউজান থানা পুলিশের কাছে সোপর্দ করে র‌্যাব। । শিশু ও নারী নির্যাতন আইনের ৯(১) ধারায় এ মামলা নং ০৭, তারিখ ৫/১০/২০২০।
ঘটনার বিবরনে জানা যায়, ১১ বছরের মাতৃহারা শিশুটির মা মারা যাওয়ায় তার পিসির বাড়ীতে পড়াশোনা করত। ঐ গ্রামেরই মৃত যামিনী বড়ুয়ার পুত্র সাধন বড়ুয়া মাতৃহারা শিশুটিকে নানা প্রলোভন দেখিয়ে ধর্ষন করে আসছিলো। ৩ অক্টোবর শনিবার শিশুটিকে তাদের পুকুর পাড়ে জঙ্গলে নিয়ে ধর্ষন করে ৫ শত টাকার নোট ধরিয়ে দেয় ধর্ষক সাধন বড়ুয়া। ৫শত টাকার নোটটি শিশুটির হাতে দেখে তার পিসি শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি সাধন বড়ুয়ার দ্বারা একাধিকবার ধর্ষনের শিকার হওয়ার কথা স্বীকার করে। শিশু কণ্যার ন্যায় বিচারের আশায় ৪ অক্টোবর রাউজান থানায় ধর্ষকের বিরুদ্ধে মামলা করতে গেলেও নানা অজুহাতে পুলিশ মামলা নিতে বিলম্ব করেন। পরে র‌্যাবের অভিযানে ধর্ষক সাধন বড়ুয়াকে আটক করা হলে চাপের মুখে গতকাল ৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মামলা নেয় রাউজান থানা পুলিশ।
এ বিষয়ে র‌্যাব-৭ সিপিসি২ হাটহাজারী ক্যাম্পের অধিনায়ক মেজর মুশফিক জানান, শিশু ধর্ষণের একটি অভিযোগ পেয়ে র‌্যাব অভিযান পরিচালনা করে অভিযুক্ত সাধন বড়ুয়াকে গ্রেপ্তার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে রাউজান থানায় সোপর্দ করা হয়।
ধর্ষনের শিকার শিশুটির পিতা বলেন, এতবড় জঘন্য ঘটনার শিকার হয়েও আমরা আসামীর মত জীবণযাপন করছি। প্রতিনিয়ত হুমকির মুখে চরম নিরাপত্ত্বাহীনতায় রয়েছি, যেকোন সময় আমাদের উপর প্রভাবশালীরা হামলা করতে পারে। আমরা আতংকিত, প্রশাসনের সহযোগিতা চাই বলেন ধর্ষিত শিশুটির পিতা।
শিশুটির জেঠু নির্মল বড়ুয়া মিলন বলেন, আমরা ৪ অক্টোবর রবিবার মামলা দায়ের করি কিন্তু রাউজান থানা পুলিশ এজাহার পরিবর্তন করে নতুন করে ৫ অক্টোবর মামলা রেকর্ড করেন। এই এজাহারে অভিযুক্ত সাধন বড়ুয়ার বয়স পরিবর্তন করে ৬০ বছরের স্থলে ৭৫ বছর করে এজাহার সংশোধন করেন। ধর্ষনের মত জঘন্য ঘটনায় গ্রাম্য শালিসের নামে ভুক্তভোগীদের হয়রানীর তীব্র প্রতিবাদ জানিয়ে শালিসকারীদেরও আইনের আওতায় আনার দাবি করে ধর্ষনের শিকার শিশুটিকে মামলা বিলম্বিত করে ২দিন থানায় আটকে রাখার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন তিনি ।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ