শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সুন্দরবনে উপকুলে ট্রলার বোঝাই করে মাছ নিয়ে ফিরলেও জেলে-মহাজনদের মুখে হাসি নেই
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সুন্দরবনে উপকুলে ট্রলার বোঝাই করে মাছ নিয়ে ফিরলেও জেলে-মহাজনদের মুখে হাসি নেই
বুধবার ● ১৪ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে উপকুলে ট্রলার বোঝাই করে মাছ নিয়ে ফিরলেও জেলে-মহাজনদের মুখে হাসি নেই

ছবি : সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: সুন্দরবনে উপকুলে ট্রলার বোঝাই করে মাছ নিয়ে ফিরলেও জেলে-মহাজনদের মুখে হাসি নেই।
সারা মৌসুমে তেমন একটা ইলিশ ধরা পড়েনি বাগেরহাটে জেলেদের জালে। এখন মৌসুমও প্রায় শেষ পর্যায়ে। আবার এরই মধ্যে শুরু হয়েছে ইলিশের অবরোধ।বাগেরহাটের সামুদ্রিক মাছ ক্রয়-বিক্র্য়ের পাইকারি আড়ত কেবি বাজারে উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ফজরের পর থেকেই ক্রেতা-বিক্রেতা ও জেলেদের ভীড়ে সরগরম ছিল কেবি বাজার। কিন্তু ভরা মৌসুমে ইলিশ না মিললেও অবরোধের আগেরদিন মঙ্গলবার সন্ধ্যায় ইলিশ বোঝাই করে সাগর থেকে উঠে এসেছে ফিশিং ট্রলারগুলো।শরণখোলা উপজেলার রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ বিক্রির ধুম পড়েছে। শেষ মুহুর্তে এতে ইলিশ নিয়েও বিপাকে পড়েছেন আড়ৎদার ও মৎস্য ব্যবসায়ীরা।

সন্ধ্যা ছয়টার দিকে মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকেই ট্রলারগুলো সাগর থেকে উঠতে শুরু করে। ঘাটে ভিড়েছে অর্ধশতাধিক ফিশিং ট্রলার। প্রত্যেক ট্রলারে কমপক্ষে দেড় হাজার থেকে দুই হাজার করে ইলিশ বোঝাই করে ঘাটে ফিরেছে। জেলে শ্রমিকরা কেউ ব্যস্ত ট্রলার থেকে মাছ উঠাতে, কেউ ব্যস্ত ঝুড়িতে মাছ ভরতে। খুলনার মোকামে যাওয়ার অপেক্ষায় রয়েছে ট্রাক-পিকআপ। জেলে-মহাজন-শ্রমিক কারোরই কথা বলার যেনো ফুরসত নেই।

এসময় ব্যস্ততার ফাঁক গলিয়ে কথা হয়, মৎস্য আড়ৎদার মজিবর তালুকদারের সঙ্গে। তিনি বলেন, সারা মৌসুম ইলিশের দেখা নেই। শেষ ট্রিপে এসে ইলিশ ধরা দিয়েছে জালে। কিন্তু এই মুহুর্তে মাছ নিয়ে সবাই অস্বস্তিতে রয়েছে। মধ্যরাত থেকেই অবরোধ শুরু হবে। রাত ১২টার আগেই খুলনার মোকামে মাছ পৌঁছাতে না পারলে বিপদ হয়ে যাবে।

বাগেরহাট জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, এবছর একেকজন জেলে-মহাজন তিন লাখ-চার লাখ টাকার লোকসানে আছে। এখন ট্রলার বোঝাই করে মাছ নিয়ে ফিরলেও জেলে-মহাজনদের মুখে হাসি নেই।

বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির সহসভাপতি এম সাইফুল ইসলাম খোকন বলেন, অন্যান্য এলাকার জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়লেও প্রত্যেক ট্রিপেই শূণ্য ট্রলার নিয়ে ফিরেছে শরণখোলার জেলেরা। এবার সবাই লোকসানে আছে। সরকারের কাছে ক্ষতিগ্রস্ত জেলে-মহাজনদের প্রণোদনা দেওয়ার দাবি জানাই।সকাল ৮টার দিকে কেবি বাজারে দেখা যায়, কেজি-কেজি মাছের পোন (৮০ পিস) বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ হাজার টাকা।৫‘শ থেকে ৬‘শ গ্রামের মাছের পোন ৪০ থেকে ৫০ হাজার টাকা, ৭‘শ থেকে ৮‘শ গ্রামে মাছ ৫৫ থেকে ৬৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২‘শ থেকে ৩‘শ গ্রাম ওজনের মাছও বিক্রি হয়েছে। এসব মাছের পোন বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ হাজার টাকায়।

ইলিশের বাইরে রুপচাঁদা, সাগরের বাইলা, লইট্যা, ঢেলা চ্যালা, কঙ্কন, মেইদ, কইয়া ভোল, জাবা ভোল, জাবা, বউ মাছ, পোয়া, টোনাসহ বিভিন্ন মাছ বিক্রি হয়েছে প্রচুর। এসব মাছ আকার, আকৃতি ও চেহারা ভেদে ১‘শ ৫০ থেকে ৩শ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবে রুপচাঁদা সর্বনিম্ন ৫‘শ থেকে ৮‘শ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এই ক্রয় বিক্রয় রাত ১২ টা পর্যন্ত চলবে বলে জানয়েছেন কেবি বাজার ব্যবসায়ীরা।

সাগর থেকে মাছ ধরে আসা লতিফ, নজরুল, জাহিদসহ কয়েকজন জেলে বলেন, এ বছর ইলিশের মৌসুম শুরু হওয়ার পরে প্রথম কিছু দিন মাছ বেশি পেয়েছি। তবে শেষদিকে আমরা বড় মাছ পেলেও, পরিমানে অনেক কম পেয়েছি। কাল থেকে ২২ দিন আমরা ২২দিন পর্যন্ত মাছ আহরণ করতে পারব। এ সময়টা খুব কষ্টে যাবে আমাদের। কারণ এবার ট্রেলার মালিকরা লোকসানে পড়েছেন।যারফলে এই সময়ে আমরা মহাজনের কাছ থেকে কোন সহযোগিতা পাব না। আর সরকার ঘোষিত সহায়তা পাব কিনা তাও বলতে পারি না।

মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, আমরা কেবি বাজার থেকে মাছ ক্রয় করে নিয়ে এলাকার বিভিন্ন বাজারে বিক্রি করি। আজকে ইলিশ বিক্রির শেষ দিন। তারপরও বেশি দামে তিন পোনের মত মাছ কিনেছে। শেষদিন তো অনেকেই মাছ ক্রয় করবেন। কিন্তু বাজার যদি ভাল না হয় লসে পড়তে হবে।

উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, এবছর মাছের সাইজ বড় থাকলেও পরিমান কম ছিল। তাই জেলেরা কিছুটা বিপাকে পড়েছেন।ব্যবসায়ীরা তেমন লাভবান হতে পারবেন। তবে গেল বছরের মত শীতের মৌসুমে যদি সাগরে বেশি ইলিশ পাওয়া যায় তাহলে জেলে ও ব্যবসায়ীরা লোকসান পোষাতে পারবেন বলে আশা করেন তিনি।

মা ইলিশ রক্ষার জন্য সরকারের ঘোষণা অনুযায়ী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ ও বিপনন বন্ধ থাকবে।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ খালেদ কনক বলেন, বুধবার (১৪অক্টোবর) থেকে শুরু হচ্ছে ২২দিনের ইলিশ অবরোধ। মঙ্গলবার মধ্যরাত থেকে ৪নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, বিপনন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। শেষ মুহুর্তে আহরিত ইলিশ নির্ধারিত সময়ের আগে বিক্রি করতে না পারলে প্রশাসনের অনুমতি নিয়ে মজুর রেখে অবরোধ শেষে হলে বিক্রি করতে হবে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)