বুধবার ● ২১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ঢাকা » নৌযান ধর্মঘট আহ্বানকারী নৌযান শ্রমিকদের ১১ দফা ন্যায্য দাবি পূরণে এগিয়ে আসুন
নৌযান ধর্মঘট আহ্বানকারী নৌযান শ্রমিকদের ১১ দফা ন্যায্য দাবি পূরণে এগিয়ে আসুন
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে নৌযান ধর্মঘট অবসানে অনতিবিলম্বে কার্যকরি পদক্ষেপ নিতে নৌযান মালিক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন নৌযান ধর্মঘটের ফলে পণ্য পরিবহনে ইতিমধ্যে অচলাবস্থা ও বিপর্যয় দেখা দিয়েছে। তিনি ধর্মঘট আহ্বানকারী বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনেরর ১১ দফা যৌক্তিক ও গণতান্ত্রিক দাবিসমূহ বাস্তবায়নে আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিস্টদের প্রতি অনুরোধ জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, কর্মরত নিহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ, খাবারের ব্যবস্থা, নৌপথে ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ, নদীর নাব্যতা রক্ষা করা, নদীতে সঠিকভাবে বয়া স্থাপন, পরীক্ষা বোর্ডে দুর্নীতি বন্ধ, মেরিন কোর্টে হয়রানি বন্ধেল যৌক্তিক দাবিসমূহ নিয়ে দীর্ঘদিন ধরে নৌ শ্রমিকেরা আন্দোলন করে আসছে। অথচ এই পর্যন্ত নৌযান মালিক ও সরকার এইসব ব্যাপরে উপযুক্ত পদক্ষেপ নেয়নি।
তিনি জেদ ও একগুয়েমী পরিহার করে নৌযান শ্রমিকদের গণতান্ত্রিক ও মানবিক দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে নৌযান মালিক সমিতি ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দাবি জানান।
বিবৃতিতে তিনি ধর্মঘটরত শ্রমিকদের ঐক্য জোরদার করারও আহ্বান জানান।





ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার
নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা