শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কর্ণফুলী নদীতে ভাসমান পাহাড়ী যুবকের লাশ উদ্ধার
কর্ণফুলী নদীতে ভাসমান পাহাড়ী যুবকের লাশ উদ্ধার
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাইয়ের চৌধুরীছড়া এলাকায় কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় আজ শুক্রবার ২৩ অক্টোবর দুপুর আড়াইটায় ৩০ বছর বয়সী অজ্ঞাত এক পাহাড়ী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার জানান, আজ শুক্রবার দুপুরে চৌধুরীছড়ার কর্ণফুলী ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে কর্ণফুলী নদী হতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখা যায়। পরে কাপ্তাই থানার এস.আই খলিল ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আনসারের নেতৃত্বে যৌথভাবে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি অর্ধ গলিত হওয়ায় তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং শরীরে কোন আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত পাহাড়ি ব্যক্তি ৫/৬ দিন পূর্বে মারা যেতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙামাটি মর্গে প্রেরণের প্রক্রিয়া চলমান।





রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার
রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার