শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া
ঝালকাঠিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: সাগরে গভীর নিন্মচাপের কারণে ঝালকাঠিতে আজ শুক্রবার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টির পাশাপাশি বইছে দমকা হাওয়া। এদিকে সুগন্ধা, বিষখালী ও হলতা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ঢুকে পড়েছে শহরের রাস্তাঘাট, ফসলের ক্ষেত ও মাছের ঘেরে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় ঝালকাঠিতে ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি বেড়ে যাওয়ায় নদী তীরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরী সভা করে দুর্যোগের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী। নদী তীরের আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও মেডিক্যাল টিম ও সেচ্ছাসেবীদের প্রস্তুতি নিতে বলা হয়েছে সভায়।





তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত