শনিবার ● ২৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » রায়হান হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের দাবিতে রাজপথে আন্দোলন চলবে..মানববন্ধনে বক্তারা
রায়হান হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের দাবিতে রাজপথে আন্দোলন চলবে..মানববন্ধনে বক্তারা
সিলেট প্রতিনিধি :: সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান আহমদকে হত্যার প্রতিবাদে পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে ঘোষিত ৩ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার ২৪ অক্টোবর বিকেল ৩টায় সিলেট নগরীর মদিনা মার্কেট প্রাঙ্গনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
প্রায় ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান, স্থানীয় মুরুব্বী শওকত আহমদ, রায়হানের সৎ বাবা হাবিবুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ সংগঠনের ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
রায়হান হত্যার প্রতিবাদে অনুষ্টিত মানববন্ধনে বক্তারা বলেন, শাহজালালের পদধুলিধন্য পূণ্যভূমি সিলেটকে রায়হান হত্যার মাধ্যমে রক্তে রঞ্চিত করা হয়েছে। সিলেটের সচেতন মানুষ বেঁচে থাকতে এ রক্ত বৃথা যেতে দেবে না। রায়হানকে নির্মমভাবে নির্যাতন করে মৃত্যুর মুখে যারা ঠেলে দিয়েছেন তাদের রেহাই নেই। তাদের ফাঁসি না দেয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। কিন্তু আমরা সহিংস আন্দোলনে বিশ্বাসী নই। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা রায়হান হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের দাবিতে রাজপথে আন্দোলন করে যাব।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ