শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে অপরিকল্পিত খোাঁড়াখোঁড়ি
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে অপরিকল্পিত খোাঁড়াখোঁড়ি
রবিবার ● ২৫ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে অপরিকল্পিত খোাঁড়াখোঁড়ি

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক প্রসস্থকরন ও সংস্কার কাজের ধীরগতিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন জনসাধারণ। উপজেলা প্রকৌশলী অফিসের সঠিক তদারকি না থাকায় অপরিকল্পিত খোঁড়াখোঁড়ি আর ঠিকাদারি প্রতিষ্ঠানের মনগড়া সময় নিয়ে কাজে অতিষ্টি হয়ে পড়েছে জনজীবন।
প্রায় ১১টি মাস ধরে যাত্রীরা অতিরিক্ত ভাড়ায় চলাচল আর লাইনে দাড়িয়ে অযতা সময় নষ্ট করতে হচ্ছেন। বিশেষ করে জনবহুল ওই সড়কে অপরিকল্পিত খোঁড়াখোঁড়িতে প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হয়ে গর্ভবতিসহ জরুরী রোগীদের নিয়ে ঘন্টার পর ঘন্টা যানজটে দাড়িয়ে কাঁধতে হচ্ছেন অনেক অভিভাবকরা। গত ডিসেম্বর মাসে উপজেলা সদর থেকে বিশ্বনাথ সীমানা মিয়ারবাজারের পশ্চিমে জগন্নাথপুর সীমানা পর্যন্ত ১৩ কিলোমিটারের সড়ক প্রসস্থকরণ ও সংস্কার কাজ শুরু করে মেসার্স শাওন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্টান।
আর এই কাজের তদারকি করছে উপজেলা প্রকৌশলী অফিস। দীর্ঘ ১১ মাসে মাত্র ২ কিলোমিটার কাজও সম্পন্ন করতে পারেনি প্রতিষ্ঠান। প্রায় ১০দিন পূর্বে অপরিকল্পিতভাবে হরিকলস তালুকদার বাড়ির গেটের সামন থেকে কালিগঞ্জবাজারের মাদাই সেতু পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের অর্ধেক অংশে তিনফুট গর্ত করে রাখা হয়েছে।
বাকি অর্ধেক অংশ রাকা হয়েছে যানবাহন চলাচলের জন্য। কিন্তু ওই এক কিলোমিটার দুর থেকে এক প্রান্তের গাড়ি লাইনে দাড় করে অন্য প্রান্তের গাড়ি ছাড়া হয়। এতে অপর প্রান্তের গাড়ি ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
তারপরও অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে হেলে ধুঁলে সকল প্রকার যাত্রীবাহী যানবাহন চলাচল করতে হচ্ছে। এভাবে আর দু’একদিন চলে গেলে মাদাই হাওর খালের পাড় ধ্বসে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
বর্তমানে প্রায় তিন দিন ধরে ওই গর্ত করা এক কিলোমিটার সড়কের কাজ বন্ধ রয়েছে। এনিয়ে পরিবহণ শ্রমকি ও জনসাধারণের মধ্যে ছাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোনো সময় তারা ক্ষিপ্ত হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের উপর অঘটন ঘটাতে পারে। বিশেষ করে যাতায়াতের একমাত্র এই সড়কের কালিগঞ্জবাজার, বাগিচাবাজার, ময়নাগঞ্জবাজার, পীরেরবাজার ও মিয়ারবাজার এলাকায় বড় ধরণের অঘটন ঘটলে পুলিশ প্রশাসনের লোকজন দ্রুত যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।
এব্যাপারে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারি জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি সাইটে থাকা সুহেল মিয়া নামের একজনের সাথে যোগাযোগ করতে বলেন।
কিন্তু সুহেল মিয়া সাংবাদিকদের বলেন, ওই এক কিলোমিটার সড়কের অর্ধেক অংশ খোঁড়ার বিষয়টি তার জানা নেই। তিনি দুঃখ প্রকাশ করে বলেন বিষয়টি দেখছেন।
উপজেলা প্রকৌশলী অফিসের দায়িত্বে থাকা উপ-সহকারি প্রকৌশলী প্রদীপ চন্দ্র দেবনাথ ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের বলেন, বেশী কথা বললেতো আর কাজ করা সম্ভব হবেনা।

বিশ্বনাথে নদীর ভাঙনে সড়কের বেশিরভাগ অংশ নদী গর্ভে বিলীন

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গবিন্দনগর গ্রাম (দ্বীপবন্ধ) হতে আশুগঞ্জ বাজার পর্যন্ত ইটসলিং সড়ক মাকুন্দা নদীর ভয়াবহ ভাঙনে সড়কের বেশিরভাগ অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গত শুক্রবার রাতের কোনো এক সময় এ সড়কের প্রায় ৪৬ মিটার অংশ নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এতে কয়েকটি গ্রামের মানুষ চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। নদীর ভাঙ্গনের কবলের আতংকে রয়েছেন আশপাশ এলাকার কয়েকটি বাড়ির মানুষ।
জানা গেছে, উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গবিন্দনগর গ্রাম (দ্বীপবন্ধ) হতে আশুগঞ্জ বাজার পর্যন্ত ইটসলিং সড়ক রয়েছে। ওই সড়ক দিয়ে প্রায় ১০-১২ গ্রামের মানুষ গাড়িযোগে প্রতিনিয়ত যাতায়াত করে আসছেন। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মাকুন্দা নদীতে পানির স্রোত বেড়ে যায়। এতে নদীর ভাঙনে সড়কের বেশিরভাগ অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে এ সড়ক দিয়ে যানবাহান চলাচল বন্ধ রয়েছে। ফলে এ এলাকার কয়েকটি গ্রামের মানুষকে এখন পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
স্থানীয় লোকজন জানান, জরুরি ভিত্তিতে ভাঙন রোধ করা না হলে পুরো এলাকা বিলীন হয়ে যাবে। ভাঙন বাড়লে মাকুন্দা নদীর গতিপথও পাল্টে যাবে। এর ফলে ভাঙনের মুখে পড়বে এলাকার কয়েকটি বাড়ি।
স্থানীয় বাসিন্দা মনির মিয়া বলেন, ‘মাকুন্দা নদীতে যেভাবে ভাঙন শুরু হয়েছে যেকোনো সময় এলাকার বাড়িঘর ভেসে যাবে। বৃষ্টি হলে নদীতে স্রোত বেড়ে যায়। এলাকার মানুষজন উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।’
এব্যাপারে খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন বলেন, নদীর কবলে বিলীন হওয়া সড়ক পরিদর্শন করে বিষয়টি উপজেলা প্রশাসন ও সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীকে অবহিত করেছি। দীর্ঘদিন ধরে মাকুন্দা নদীর পাড়ে ভাঙন অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান বলেন, নদী ভাঙনে সড়ক ধসে যাওয়ার বিষয়টি উপজেলা প্রকৌশলী ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলাপ করেছি।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবি) সিলেটের নির্বাহী প্রকৌশলী শহীদুজ্জামান সরকার বলেন, পাউবি সিলেটের সহকারি প্রকৌশলী আল-আমিনকে ভাঙন এলাকা পরিদর্শন করার জন্য পাঠানো হয়েছে। নদী ভাঙন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি।





সকল বিভাগ এর আরও খবর

ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা
নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল

আর্কাইভ