শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » বিদেশ পাঠানোর কথা বলে ৫২ লাখ টাকা নিয়ে উধাও আদম ব্যবসায়ী
প্রথম পাতা » ঝালকাঠি » বিদেশ পাঠানোর কথা বলে ৫২ লাখ টাকা নিয়ে উধাও আদম ব্যবসায়ী
সোমবার ● ২৬ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদেশ পাঠানোর কথা বলে ৫২ লাখ টাকা নিয়ে উধাও আদম ব্যবসায়ী

ছবি : সংবাদ সংক্রান্তগাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: বিদেশ পাঠানোর কথা বলে ১৬ জনের কাছ থেকে ৫২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে ঝালকাঠির এক আদম ব্যবসায়ী গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা। টাকা ফেরত না দিয়ে উল্টো মেরে ফেলার হুমকি দিচ্ছে আদম ব্যবসায়ী জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নোয়াখালীর চাটখিল উপজেলার বাসিন্দা নূর মোহাম্মদ মানিক। এ সময় আদম ব্যবসায়ীর প্রতারণার শিকার চাটখিলের ১৬ বাসিন্দা উপস্থিত ছিলেন।
লিখিত অভিযোগে মানিক জানান, ঝালকাঠি সদর উপজেলার হিমানন্দকাঠির মোতালেব মোল্লার ছেলে জামাল মোল্লা ঢাকার গুলশান এলাকার একজন আদম ব্যবসায়ী। গুলশানে জে এস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক। তিনি নেপালে শ্রমিক পাঠানোর কথা বলে গত বছর (২০১৯ সালে) বিভিন্ন সময় নোয়াখালীর চাটখিল উপজেলার ১৬ জনের কাছ থেকে ৫২ লাখ ৫০ হাজার টাকা নেয়। কিছুদিনের মধ্যেই তাদের বিদেশে পাঠানো হবে জানিয়ে ১৬ জনের কাছ থেকে পাসপোটও নেয় সে। কিন্তু দীর্ঘ দিনেও সে নেপাল পাঠাতে পারেনি তাদের। এক পর্যায়ে চলতি বছরের মার্চ মাসের মধ্যে টাকা ও পাসপোর্ট ফেরত দেওয়ার কথা বলে স্ট্যাম্পে অঙ্গীকার করেন জামাল মোল্লা। মার্চ মাসের পরে সে ব্যবসাপ্রতিষ্ঠান গুটিয়ে গা ঢাকা দেয়। প্রতারণার শিকার ব্যক্তিরা জামালের মুঠোফোনে কল করলে, টাকা ফেরত দেওয়া হবে না বলে জানিয়ে দেয়। টাকা চাইতে ঝালকাঠি আসলে তাদের মেরে ফেলা হবে বলেও হুমকি দেয় জামাল। আদম ব্যবসায়ীর কাছে নোয়াখালীর চাটখিল উপজেলার লোকমান হোসেন দিয়েছেন চার লাখ ৫০ হাজার, আবদুস ছত্তার তিন লাখ, জাহাঙ্গীর আলম তিন লাখ, ইসমাইল হোসেন শান্ত চার লাখ ৫০ হাজার, ফয়েজ আহম্মেদ চার লাখ ৫০ হাজার, মো. আরমান তিন লাখ, মো. জুয়েল তিন লাখ, মোহাম্মদ আলী তিন লাখ, মো. নূর হোসেন তিন লাখ, মো. শাহা আলম তিন লাখ, মো. মহিনউদ্দিন তিন লাখ, নোমান হোসেন তিন লাখ, মো. জসিম উদ্দিন তিন লাখ, আবদুল আল মামুন তিনাখ, ইয়াকুব হোসেন সুমন তিন লাখ ও মাহামুদুল হাসান তিন লাখ। এ অবস্থায় টাকা ফেরত পেতে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্তরা।
এ বিষয়ে জানার জন্য জামাল মোল্লার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

নলছিটিতে কিশোরীকে নিপীড়নের পর গা ঢাকা দিলেন শিক্ষক

ঝালকাঠি :: ঝালকাঠির নলছিটিতে এক কিশোরীকে (১২) নিপীড়নের অভিযোগ উঠেছে মো.রিপন হোসেন হাওলাদার নামে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে ওই শিক্ষক গা ঢাকা দিয়েছেন। তাঁর মুঠোফেনটিও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় রবিবার রাতে ওই ছাত্রীর মা নলছিটি থানায় একটি মামলা করেছেন। অভিযুক্ত মো. রিপন হোসেন হাওলাদার উপজেলার মানপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সে শহরের পুরানবাজার এলাকার মো.তাহের হাওলাদারের ছেলে। পুরানবাজার এলাকায় গত ২১ অক্টোবর (বুধবার) সকালে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীকে নিপীড়নের পর থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য শিক্ষক রিপন হোসেন ও স্থানীয় একটি মহল চেষ্টা চালাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে শেষ রক্ষা হয়নি।
অভিযোগসূত্রে জানাগেছে, শিক্ষক রিপন হাওলাদার ছয় সাত মাস ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন। মেয়েটি শহরের একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। গত ২১ অক্টোবর (বুধবার) সকাল ১০ টায় রিপন হাওলাদার ওই ছাত্রীকে তাঁর বাসার সামনে একা পেয়ে ঝাপটে ধরেন। সে কিশোরীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে নিপীড়ন করেন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে রিপন সটকে পড়েন। এ ঘটনার পর থেকে তিনি ও স্থানীয় একটি মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এমনকি কিশোরীর মাকেও মামলা না করার জন্য চাপ দেওয়া হয়। মেয়েটির পরিবার বিচারের দাবিতে পুলিশের স্মরণাপন্ন হলে গা ঢাকা দেয় শিক্ষক রিপন। এ বিষয়ে জানতে ওই শিক্ষকের মুঠোরফানে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
নলছিটি থানার ওসি আবদুল হালিম তালুকদার বলেন, মেয়েটিকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক রিপন হাওলাদারের বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কাঁঠালিয়ায় বিষখালী নদীর চর থেকে জেলের লাশ উদ্ধার

ঝালকাঠি :: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ কচুয়া পঞ্চানন্দ এলাকায় বিষখালী নদীর চর থেকে সোমবার সকালে মনির হোসেন (২২) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মনির হোসেন ওই এলাকার দিনমজুর শাহ আলম জোমাদ্দারের ছেলে। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। খবর পেয়ে ঝালকাঠি পুলিশ সুপার ফাতিমা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ও মৃতের স্বজনরা জানায়, মনির হোসেন পেশায় একজন জেলে। রবিবার রাতে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। স্থানীয়রা সকালে কচুয়ার পঞ্চানন্দর বিষখালীর নদীর চরের একটি গাছের নীচে চাপা অবস্থায় দেখতে পায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাঁঠালিয়া থানা ওসি পুলক চন্দ্র রায় জানান, লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাার প্রকৃত রহস্য উদঘটনের চেষ্টা চলছে বলে জানান তিনি।





ঝালকাঠি এর আরও খবর

ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার
ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান
ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা
ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২
ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার
ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার

আর্কাইভ