শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টির দুর্নীতির প্রতিবাদে গাইবান্ধায় সড়ক অবরোধ
প্রথম পাতা » গাইবান্ধা » হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টির দুর্নীতির প্রতিবাদে গাইবান্ধায় সড়ক অবরোধ
বুধবার ● ৪ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টির দুর্নীতির প্রতিবাদে গাইবান্ধায় সড়ক অবরোধ

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: দুর্গা পূজার অনুদানের চেক বিতরণে অনিয়ম-দুর্নীতি ও আত্মীয়করণ করায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টি বিশ্বনাথ সরকার বিটুর অপসারণের দাবিতে আজ বুধবার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গাইবান্ধা কার্যালয় ঘেরাও করে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, গাইবান্ধা জেলা শাখা যৌথভাবে এই কর্মসূচী পালন করে।

পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন ধানঘড়া এলাকায় ব্যস্ততম গাইবান্ধা-পলাশবাড়ি সড়কটি আধা ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে পূজা উদযাপন পরিষদ ও ঐক্য পরিষদের প্রায় পাঁচ শতাধিক বিক্ষুব্ধ নেতাকর্মী। সেখানে তারা মানববন্ধন, অবস্থান ধর্মঘট, প্রতিবাদ সমাবেশের কর্মসূচী পালন করে। পরে তারা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে জেলা প্রশাসক মো. আবদুল মতিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।
অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন স্বপন রায়, দীপক রায়, সুদেব চৌধুরী, বিমল সরকার, মাখন সরকার, নিমাই ভট্টাচার্য, গৌতম চন্দ্র, রামেশ্বর সাহা, গোপাল চন্দ্র পাল, শংকর দত্ত, রাকেশ কুমার দে বাপ্পি, দেবাশীষ চক্রবর্ত্তী, উজ্জল চক্রবর্ত্তী, সুজন প্রসাদ, রামপ্রসাদ সাহা, রকি দেব, পলাশ চাকি, সুমন চক্রবর্ত্তী, অভিজিৎ সরকার, অশ্বিনী বর্মন, সুরজিৎ বকসী দোলন, ডা: বিশ্বজিৎ বর্মন, সুমন সরকার জয় এবং সাত উপজেলার ছাত্র যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বক্তারা সম্প্রতি শেষ হওয়া গাইবান্ধা জেলার ৫শ’ ৫৮টি মন্দির ও পূজা মন্ডপের নামে ট্রাস্টের মাধ্যমে সরকার বরাদ্দকৃত টাকা বিতরণে অনিয়ম এবং সীমাহীন দুর্নীতি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া অবিলম্বে ট্রাস্টের ট্রাস্টি বিশ্বনাথ সরকার বিটুকে দুই সপ্তাহের মধ্যে অপসারণ দাবি জানানো হয়। অন্যথায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, গাইবান্ধা জেলা শাখা ধর্মঘট, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধসহ লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)