বুধবার ● ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » ফেরি থেকে পড়ে কর্ণফুলী নদীতে ট্রাক ডুবি
ফেরি থেকে পড়ে কর্ণফুলী নদীতে ট্রাক ডুবি
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়ায় ফেরি থেকে পড়ে সিমেন্ট বোঝাই ট্রাক ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আজ বুধবার ৪ নভেম্বর দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনার পর ফায়ার সর্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশনের কর্মীরা উদ্ধারে ঘটনাস্থলে গেলেও তাঁরা ট্রাকটি উদ্ধার করতে পারেনি।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার বলেন, ট্রাক ডুবির ঘটনায় কোনো হতাহত নেই। নদীর গভীর থেকে ট্রাক তোলা আমাদের পক্ষে সম্ভব হচ্ছেনা। ”
ফেরির তত্ত্বাবধায়ক মো. সৈয়দ বলেন, চন্দ্রঘোনা লিচুবাগান ঘাট থেকে রাইখালী ঘাটে পারাপারের সময় অসাবধানতাবশত ফেরির নিরাপত্তা বেস্টনি ছিঁড়ে ফেরির পিছন দিক থেকে ট্রাকটি কর্নফুলী নদীতে ডুবে যায়। তবে এই সময় ট্রাকে চালক ও হেলফার ছিলেন না।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন