শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
রবিবার ● ৮ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রর্তীকি ছবিআমির হামজা, রাউজান :: চট্টগ্রামের রাউজানে দুবাই প্রবাসীর স্ত্রীর গৃহবধু মমতাজ বেগম (৪২) নামে এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সন্ধার দিকে এই ঘটনা ঘটে উপজেলার ১৪নং বাগোয়ান ইউনিয়নের ৩নং ওয়ার্ডে। নিহত গৃহবধু সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. আব্দুল আজিজের স্ত্রী বলে জানা গেছে। তাঁদের সংসারে দুই সন্তান রয়েছেন।
এবিষয়ে স্থানীয় লোকজন জানান, শনিবার সন্ধার দিকে প্রবাসীর স্ত্রী মমতাজ বেগমকে নিজ ঘরের শোয়ার কক্ষ থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে বিষয়টি কেউ নিশ্চিত করে বলতে পারেনি। ঘটনার পর পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙ্গুনিয়া-রাউজান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন।
জানা গেছে, রবিবার সকালে ময়না তদন্তের জন্য প্রবাসীর স্ত্রীর লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন নিকট আজ রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে মুঠোফোনে জানতে চাইলে এই ঘটনায় মামলা হয়েছে কিনা, তিনি জানান তাঁর আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

রাউজানে স্বাস্থ্য কেন্দ্রের জায়গা পূণঃউদ্ধার
রাউজান :: চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের বেদখল হওয়া ৫০ভাগ জায়গা পূণঃউদ্ধার ও সীমানা প্রচীরসহ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসনেরর ভ্রাম্যমান আদালত।
আজ রবিবার ৮ নভেম্বর বিকালে এই উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। জাতীয় পর্যায়ে চিকিৎসা সেবাই পুরুস্কার পাওয়া এই স্বাস্থ্য কেন্দ্রটির জায়গায় অবৈধ ভাবে দখলে থাকাদের সকল স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করে ছিল উপজেলা প্রশাসন। গত ১২ সেপ্টেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ দখলদারদের স্থাপনা সরিয়ের নেওয়ার এক মাসের সময় প্রদান করে ছিল।
কিন্ত তারা নির্বাহী আদেশ অমান্য করায় জায়গা পরিমাপ করে স্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখল নেন। একই সাথে স্বাস্থ্য কেন্দ্রের পিছনে প্রায় ১০শতক খাস জায়গাও উদ্ধার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জানা যায়, স্বাস্থ্য কেন্দ্রটির মোট জায়গার পরিমান ৯২ শতক বা ২৩ গন্ডা। তৎমধ্যে বর্তমানে আছে ৪৮শতক বা ১২ গন্ডা। বেদখলে ছিল প্রায় ৪৪ শতক বা ১১ গন্ডা।স্বাস্থ্য কেন্দ্রের বেদখনকৃত জায়গা দীর্ঘদিন যাবত দখলে রাখেন ফরিদ মিয়া, রফিক মিয়া ও ফরিদা বেগম নামে তিন ব্যাক্তিদ্বয়।
উচ্ছেদ অভিযান প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, স্বাস্থ্য কেন্দ্রের খতিয়ান ভূক্ত জায়গা দীর্ঘ দিন তারা দখল করে রেখেছিল। সরকারী এই সম্পদ উদ্ধার করা হয়েছে। হলদিয়া স্বাস্থ্য কেন্দ্রের সুরক্ষিত করতে সীমানা প্রাচীন নির্মান করা হবে।





আর্কাইভ