শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » অপ-সাংবাদিকতা রোধে খাগড়াছড়িতে আলোচনা সভা
প্রথম পাতা » খাগড়াছড়ি » অপ-সাংবাদিকতা রোধে খাগড়াছড়িতে আলোচনা সভা
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপ-সাংবাদিকতা রোধে খাগড়াছড়িতে আলোচনা সভা

---আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :: খাগড়াছড়িতে অপ-সাংবাদিকতা রোধে সাংবাদিকদের অন্যতম সংগঠন পার্বত্য প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির যৌথ-আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবা  ১০নভেম্বর দুপুরে পার্বত্য প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় গত ৬নভেম্বর’২০ খাগড়াছড়ি প্রেসক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের অপসাংবাদিকতা রোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের লক্ষ্যে আলোচনা সভার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা সভায় খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা তার বক্তব্যে উল্লেখ করেন, জেলায় অনেকে স্কুল কলেজে শিক্ষকতাসহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করলেও সাংবাদিকতা পেশাকে আঁকড়ে ধরে আছেন। যথাশীঘ্রই তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ই্উনিয়নের সহযোগীতা নেয়া হবে।

পার্বত্য প্রেসক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা বলেন, পার্বত্য প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি ব্যাতীত জেলার অনেক প্রতিষ্ঠিত সাংবাদিক সংগঠনে সরকারী কর্মজীবিরা সদস্য হিসেবে কাজ করছেন।

সরকারী লাভজনক পদে থেকে কিভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছেন এটি খতিয়ে দেখার জন্য সাংবাদিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠাগুলোর দৃষ্টি আকর্ষন করা যাচ্ছ।

পার্বত্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন বলেন, সরকারী চাকুরীজীবিরা শুধু সাংবাদিক সংগঠনের সদস্য হিসেবে কাজ করছেন এমনটি নয়। তারা বিভিন্ন সময়ে প্রেস কাউন্সিল ও টিআইবিসহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণসহ নানান সুযোগ সুবিধা গ্রহন করছেন। এতে করে প্রকৃত পেশাজীবি সাংবাদিকরা বঞ্চিত হচ্ছেন। সাংবাদিকদের একটি মহল এদের আশ্রয় প্রশ্রয়দাতা, এমনকি এটি কারো অজানা নয় কারা এসব সাংবাদিক লেবাসধারী সরকারী কর্মচারী।

সিনিয়র সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ বলেন, যারা সরকারী চাকুরী করেও সাংবাদিক পরিচয় দেয় তারা অপ, হলুদ নাকি লাল সাংবাদিক। বিষয়টি আগে নিশ্চিত হওয়া জরুরী।

পার্বত্য প্রেসক্লাবের অর্থ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের মতে, অপ-সাংবাদিকতা রোধ ও চিহ্নিতকরণে জেলার সিনিয়র সাংবাদিক তরুন কুমার ভট্টাচার্য, আজিম-উল হক, জহুরুল আলমসহ অন্যান্য সিনিয়র সাংবাদিকদের পরামর্শ নিয়ে এগুনো যায়।

পার্বত্য প্রেসক্লাবের কার্যকরী কমিটির অন্যতম সদস্য সুজন বড়ুয়া তার বক্তব্যে উল্লেখ করেন, জেলায় অপ-সাংবাদিকে ভরে গেছে। তাদেরকে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে না পারলে পরবর্তী প্রজন্ম সাংবাদিকতায় পিছিয়ে পড়বে। তাই তরুনদের এগিয়ে নিতে সিনিয়রদের নেতিবাচক মনোভাব পরিহার করে ইতিবাচক মনোভাবের উদয় হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনায় বক্তারা খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের অপ-সাংবাদিকতা রোধের উদ্যোগকে একটি মহৎ ও যুগোপযোগী বলে উল্লেখ করেন। পাশাপাশি তাদের এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

যৌথ-আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পার্বত্য প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির অন্যান্য সদস্যবৃন্দ।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ