শিরোনাম:
●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরের নিযুক্ত হলেন প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরের নিযুক্ত হলেন প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক
রবিবার ● ১৫ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরের নিযুক্ত হলেন প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ নির্মিতব্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ হাই-টেক পাক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন “শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর”-এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক। তিনি গত ১০ নভেম্বর তারিখে এই নিয়োগপ্রাপ্ত হন। বর্তমানে তিনি আইইই-এর সিনিয়র সদস্য এবং আইইই, বাংলাদেশ (টেকনিক্যাল) সেকশনের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক ২০১২ সালে জাপানের সায়তামা ইউনিভার্সিটি (Saitama University) থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তাঁর আন্তর্জাতিক জার্নাল, বই, চ্যাপ্টার ও কনফারেন্সে প্রায় ১১৫ টির বেশি মূল্যবান গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণার মূল আগ্রহের বিষয় হচ্ছে- হিউম্যান রোবট/কম্পিউটার ইনটের্যাকশন, কম্পিউটার ভিশন, ন্যাচরাল ল্যাংগুয়েজ প্রসেসিং প্রভৃতি। তিনি বর্তমানে চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি ইতোপূর্বে ন্যাচরাল ল্যাংগুয়েজ প্রসেসিং (এনএলপি) ল্যাবের প্রতিষ্ঠাতা পরিচালক, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চুয়েটের ১১৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ১১৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ নভেম্বর শনিবার সকাল ১১ টায় সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় চুয়েটের পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদ-উল-হক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব এ.বি.এম. আজাদ এনডিসি, চুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রণজিৎ কুমার সূত্রধর, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত সদস্য (উন্নয়ন) মেজর (অবঃ) প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তী এবং সিন্ডিকেট সচিব ও চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী সভায় অংশগ্রহণ করেন। এছাড়া ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর, বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. দীপক কান্তি দাশ সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন। সিন্ডিকেট সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।





আর্কাইভ