শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বাসদ মার্কসবাদীর লাল পতকা মিছিল
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বাসদ মার্কসবাদীর লাল পতকা মিছিল
বুধবার ● ১৮ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় বাসদ মার্কসবাদীর লাল পতকা মিছিল

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৩তম মৃত্যুবার্ষিকী ও বাসদ মার্কসবাদীর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্কসবাদীর উদ্যোগে আজ বুধবার গাইবান্ধা পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে একটি লাল পতাকা মিছিল বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য ফকরুদ্দীন কবীর আতিক, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য আ.ক.ম জহিরুল ইসলাম, জেলা কমিটির সদস্য অধ্যাপক গোলাম সাদেক লেবু, কাজী আবু রাহেন শফিউল্যাহ প্রমুখ। জনসভাটি পরিচালনা করেন জেলা কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী।

বক্তারা বলেন, মানব সমাজে যখন থেকে বৈষম্য শুরু হলো, সমাজ ধনী-গরীবে বিভক্ত হলো, তখন থেকেই সকল প্রকার শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য মানুষ স্বপ্ন দেখেছে, লড়াই করেছে। এ থেকে মুক্তির বিজ্ঞানসম্মত রাস্তা দেখিয়েছিলেন মহামতি কাল মার্কস। কার্ল মার্কসের তত্ত্বকে বাস্তবে রূপ দিয়ে পৃথিবীর বুকে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন মহান লেনিন ১০৩ বছর আগে। এই বিপ্লব মানুষের অর্থনৈতিক, মানবিক, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করেছিল। আজকে আমরা মার্কসবাদ-লেনিনবাদ-কমরেড শিবদাস ঘোষের শিক্ষার ভিত্তিতে বাংলাদেশের মাটিতেও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর নেতৃত্বে শোষণমুক্তির সেই লড়াই করছি।

বক্তারা আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি, জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধতাও নেই। করোনা মহামারিতে যেখানে মানুষের চাকরি নেই, সেখানে রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ করে দিয়ে সরকার প্রায় ৫০ হাজার শ্রমিককে এক ধাক্কায় পথে বসিয়েছে। করোনার এই সময়ে সধারণ মানুষের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছিল, তার একটা বড় অংশ লুটপাট করেছে। সংক্রমণের যে সময়ে খুব বেশি বেশি টেস্ট করানোর কথা ছিল, সেখানে সরকার টেস্টের উপর ফি আরোপ করে মানুষকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করেছে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যখন মানুষ থাকে না, তখন যে কোনো দেশের শাসক শ্রেণিই এই রকম জনবিরোধী কাজ করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)