শিরোনাম:
●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু
রাঙামাটি, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা
প্রথম পাতা » গাইবান্ধা » পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে আজ মঙ্গলবার সকালে প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দ করেন নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব।

মেয়র পদে আ’লীগের প্রার্থী আবু বকর প্রধান নৌকা, বিএনপি আবুল কালাম ধানের শীষ ও জাপা মুজিবুর রহমান দলীয় প্রতীক লাঙ্গল বরাদ্দ পান।
অন্যদের মধ্যে আ’লীগ’র বিদ্রোহী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব নারিকেল গাছ, স্বতন্ত্র হাবিবুর রহমান ইসলাম জগ ও স্বতন্ত্র মো. আমিনুল ইসলাম দুদু পেয়েছেন কম্পিউটার প্রতীক।

এর আগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে সোমবার সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন নেন।
ওই পৌরসভায় বর্তমানে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬০২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৩৩৫ জন এবং মহিলা ভোটার ১৬ হাজার ২৬৮ জন। আগামী ১০ ডিসেম্বর এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের যোগদান উপলক্ষে পরিচিতি সভা

গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের যোগদান উপলক্ষে মঙ্গলবার সদর উপজেলার সৌহার্দ্য সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা সদর উপজেলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজার রহমান, সদর উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ মওলা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান।
সভায় সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি, ইমামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমকে হাকিমপুর উপজেলা থেকে বদলি হয়ে গাইবান্ধা সদর উপজেলায় যোগদান করেন। উল্লেখ্য, ইতোপূর্বে তিনি গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)