শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে স্বাস্থ্যকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে স্বাস্থ্যকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে স্বাস্থ্যকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ছবি : সংবাদ সংক্রান্তউবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবীতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসাসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচী বাস্তবায়নের লক্ষে ওই কর্মবিরতি পালন শুরু করে।
কর্ম বিরতি পালনকারী নেতৃবৃন্দ বলেন, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী, ২০১৮ সালে স্বাস্থ্য মন্ত্রী এবং ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য মন্ত্রী ও সচিব দাবী পূরণের প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমরা গর্ববতী মা ও শিশুদের টিকা, কর্মএলাকায় স্বাস্থ্য শিক্ষা, রোগ নিরিক্ষণ করে রোগীদের হাসপাতালে প্রেরণ, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, কৃমি সপ্তাহ বাস্তবায়ন, হামরুবেলা ক্যাম্পেইনসহ করোনার মতো ভয়াবহ মহামারীতে জীবনবাজি রেখে কাজ করে থাকি কিন্তু আমাদের এ বিষয়ে কোন প্রশিক্ষণ নেই। মানবসেবায় এ গুরুত্বপূর্ণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দক্ষতা বৃদ্ধি করা অতি জরুরি। আমাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এমডিজি-৪ অর্জন, সাউথ সাউথ পুরষ্কার, দক্ষিণ এশিয়ায় টিকাদান কর্মসূচীতে প্রথমস্থান অধিকার, হাম রুবেলা নিয়ন্ত্র্রণে বাংলাদেশের অগ্রগতিতে প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন হিরোতে ভূষিত করা হয়েছে। এরপরও আমাদের নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসন হয়নি। অবিলম্বে এসব দাবী পূরণ করার জন্য আন্দোলনকারী নেতৃবৃন্দ সরকারের প্রতি জোর দাবী জানান। এদাবী না মানা পর্যন্ত তাদের এই কর্মবিরতি অব্যহত থাকবে বলে নেতারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
দাবী আদায়ে বক্তব্য রাখেন দাবী বাস্তবায়ন পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক পুলক চন্দ্র ব্রহ্ম, যুগ্ম-আহবায়ক ইফতেখার আলম রণি, সদস্য সচিব আজহারুল ইসলাম খান (ফারাবী খান), ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি জহিরুল ইসলাম ভূইয়া, হেলথ এসিস্ট্যান্ট এসাসিয়েশনের ঈশ্বরগঞ্জ শাখার সভাপতি এ কে এম আনিসুর রাজ্জাক ভূইয়া খোকন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)