শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত
শনিবার ● ৫ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: এবারের ২০২০ সালের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের মূল প্রতিপাদ্যই হচ্ছে এটি। এবারের কার্যক্রমের লক্ষ্যই হচ্ছে বৈশ্বিক করোনা মহামারিতে বিভিন্ন ক্ষেত্রে নিঃস্বার্থভাবে অবদান রাখা প্রত্যেক স্বেচ্ছাসেবীকে তাঁদের সাহসিকতা ও নিবেদনের জন্য ধন্যবাদ জানানো।
বিশ্বব্যাপী আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয় প্রতি বছরের ৫ ডিসেম্বর। ১৯৮৫ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে সারাবিশ্বে স্বেচ্ছাসেবীদের অবদানের কথা সর্বত্র তুলে ধরা, যে কোনো দুর্যোগে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে তাদের দক্ষ করে গড়ে তোলা এবং স্বেচ্ছাসেবার গুরুত্ব তুলে ধরে নাগরিকদের স্বেচ্ছাসেবায় আগ্রহী করে তোলার উদ্দেশ্যেই এ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় বাংলাদেশের সর্ববৃহৎ জেলা রাঙামাটিতেও দিবসটি উপলক্ষ্যে ব্যতিক্রমধর্মী কর্মসূচি হাতে নিয়েছে দু’টি সমমনা স্বেচ্ছাসেবী সংগঠন। পার্বত্যাঞ্চলের জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বকারী সংগঠন Jibon”জীবন” এবং উদীয়মান স্বেচ্ছাসেবী সংগঠন অপরাজিতার সদস্যরা দিবসটি উপলক্ষ্যে রাঙামাটি সদর উপজেলা ও কাউখালী উপজেলায় পৃথক কর্মসূচি বাস্তবায়ন করেছে।
রাঙ্গামাটি সদর উপজেলায় ১ নং পৌর ওয়ার্ডের নতুন জালিয়া পাড়ায় প্রায় ২ শতাধিক মানুষের মধ্যে ও ৩০টি পরিবারের কাছে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিন্তের লক্ষ্যে হাইজিন কিট বিতরণ করা হয়। অপরাজিতার উদ্যোগে ডিগনিটি বক্স বিতরণ করা ও কৈশোর কর্মশালার আয়োজন করা হয়েছে। শতাধিক কিশোর কিশোরী এই কর্মশালায় অংশগ্রহণ করে। নতুন জালিয়া পাড়া জগন্নাথ মন্দিরে এই কর্মশালায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কাউখালী উপজেলায় পথচারীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে দুই সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এছাড়াও প্রধান সড়কের দু’পাশে সচেতনতামূলক পোস্টার নিয়ে প্রচারণা চালায় তারা। কাউখালী উপজেলায় শতাধিক পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষে ছুমাইতা তাসনুর জানান, “আমরা প্রতিবছর এই দিনটিতে চেষ্টা করি, আমাদের সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীর মাঝে সচেতনতা সৃষ্টি করতে। এবছর আমরা বৈশ্বিক করোনা মহামারির জন্য শহরের অদূরে অবস্থিত এই বিচ্ছিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছি। ভবিষ্যতেও তাঁদের মাঝে আমরা এমন সচেতনতামূলক ও অংশগ্রহণমূলক কার্যক্রম নিয়ে আসবো।”
কাউখালী উপজেলার সাধারণ সম্পাদক উচাইথিন মারমা জানান, “কাউখালী উপজেলায় প্রথমবারের মত এমন একটি কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের কাজকে সকলের মাঝে তুলে ধরতে পেরেছি। আমরা করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে অবহিতকরণ এবং জনসচেতনতা সৃষ্টি করতে সক্ষম হয়েছি। ”
স্বেচ্ছাসেবকদের কোন বিশেষ দিনের প্রয়োজন হয়না, তাদের জন্য প্রতিটি দিনই সমান তবে একটি দিনে আমরা সকলে চাইলেই পারি তাদের অবদানকে সম্মান দেখাতে। স্বেচ্ছাসেবী দিবসে সকল স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি শুভ কামনা।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

আর্কাইভ