রবিবার ● ১৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী আর নেই
হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী আর নেই
ঢাকা :: হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী আর নেই। আজ রবিবার বেলা সোয়া একটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। হেফাজতে ইসলামের মহাসচিবের প্রেস সচিব মুনির আহমদ গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।
ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত জটিলতা হওয়ায় ১ ডিসেম্বর নূর হোসাইন কাসেমীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার দুপুর থেকে তাঁর শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল। শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। শুক্রবার রাত আটটার দিকে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে তাঁর নমুনা পরীক্ষা করা হয়। ফল নেগেটিভ আসে।
হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে নূর হোসাইন কাসেমী সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করেন। নতুন কমিটিতে তিনি মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তিনি ঢাকা জামিয়া মাদানীয়া বারিধারার প্রতিষ্ঠাতা পরিচালক।





রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন