শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
রবিবার ● ১৩ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

ছবি : সংবাদ সংক্রান্তআমির হামজা, রাউজান :: চট্টগ্রামের রাউজানে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০’ উদযাপিত হয়েছে। গতকাল শনিবার (১২ ডিসেম্বর) সকালে রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাংকন, রচনা ও উপাস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র বশির উদ্দিন খান, অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী, ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ।
এসময় উপস্থিত ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, মুক্তিযোদ্ধা ইউসূফ খান চৌধুরী, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনিরুজ্জমান চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন, কাউন্সিলর অ্যাডভোকেট দিলীপ চৌধুরী, শওকত হাসানসহ জনপ্রতিনিধি শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

রাউজানে একদিনে ১৫ জনের দেহে করোনার বিষ
রাউজান ::চট্টগ্রামের রাউজানে হঠাৎ করে বেড়েছে করোনা রোগীর সংখ্যা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে, একদিনে মোট ২৮ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনা ভাইরাস ধরা পড়ে। যা গত কয়েক মাসে এটিই সবচেয়ে বেশি। গত কয়েক মাসে ৫/৭ জনের বেশি রোগী শনাক্ত হয়নি, অনেক সময় শনাক্তর হার ছিল শূন্যতে। কিন্তু গত কয়েক দিন যাবত রাউজানে বেড়েছে শীত। এরি মধ্যে গত বৃহস্পতিবার ২৮ জনের নমুনা পরীক্ষা করা হলে এতে শুক্রবার সন্ধ্যার নমুনা পরীক্ষার ফলাফলে-এ ১৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এদিকে শনিবার চট্টগ্রাম সিভিল সাজন অফিস সূত্রে জানা গেছে শনিবার আরও ৭ জনের দেহে এই ভাইরাস মিলেছে।
জানা গেছে, উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৪৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৫০ জন। আর সরকারি হিসেবে মারা গেছেন ৫ জন।
এই প্রতিবেদন লেখা পযন্ত (১২-ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ৭ জনের দেহে সংক্রমণ বিষয়টি নিশ্চিত করতে মুঠোফোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে যোগাযোগ করা হলে তাঁরা জানান সন্ধার পর রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত করা যাবে। এছাড়া ১৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়া বিষয়টি নিশ্চিত করেন রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর আলম দীন।

চুয়েট সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন
রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাংবাদিক সমিতি’র ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এ কমিটি ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির কারণে এবার চুয়েট সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল জুমমিটিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান রাহাত, সাধারণ সম্পাদক হয়েছেন এস এম মুয়াজ হুসাইন। সাংগঠনিক সম্পাদক সাঈদ চৌধুরী। এছাড়া অর্থ সম্পাদক হিসেবে জিওন আহমেদ, প্রচার সম্পাদক মোঃ গোলাম রাব্বানী শান্ত, কার্যনির্বাহী সদস্য হিসেবে নাজমুল হাসান ফাহাদ, তাসনিয়া মাসিয়াত উম্মে জয়নব, জেরিন সুলতানা শাওন নির্বাচিত হয়েছেন। কমিটি ঘোষণাকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল আলম। আরও উপস্থিত ছিলেন চুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জিএম সাদিকুল ইসলাম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক এটিএম শাহজাহান প্রমুখ। এছাড়াও চুয়েট সাংবাদিক সমিতির প্রাক্তন সদস্যগণ বিশ্বের নানাপ্রান্ত থেকে এ মিটিংয়ে উপস্থিত ছিলেন। নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান চুয়েট ভিসি। তিনি বলেন, আমাদের সাংবাদিকরা আগেও সত্যের পথে থেকেছে এবং সামনেও সর্বদা সত্যের পথে থেকে চুয়েটকে দেশ ও দশের কাছে তুলে ধরবে। আমি চাইবো সবসময় বস্তুনিষ্ঠ নিউজ প্রচার হোক এবং চুয়েট এগিয়ে যাক। অনুভূতি প্রকাশ করে নবনির্বাচিত সভাপতি বলেন, বিদায়ী কমিটির সকল সদস্যদের জন্য শুভকামনা ও কৃতজ্ঞতা। তারা আমাদের উপর যে আস্থা রেখে আমাদের কে নির্বাচিত করেছেন। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামীতে সেই আস্থার প্রতিদান দিয়ে চুয়েটকে সামনের দিকে এগিয়ে নেয়া।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)