শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি আদালতে ভাইয়ের পরিবর্তে ভাই সাক্ষ্য দিতে এসে আটক
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি আদালতে ভাইয়ের পরিবর্তে ভাই সাক্ষ্য দিতে এসে আটক
রবিবার ● ১৩ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠি আদালতে ভাইয়ের পরিবর্তে ভাই সাক্ষ্য দিতে এসে আটক

ছবি : সংবাদ সংক্রান্তগাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি আদালতে ভাইয়ের পরিবর্তে ভাই সাক্ষ্য দেওয়ার অপরাধে সাক্ষী আটক আইনজীবী সহকারী পলাতক। শপথ পাঠ করে আদালতে ভাইয়ের পরিবর্তে ভাই প্রক্সি সাক্ষ্য দেওয়ায় অপরাধে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল জজ আদালতের বিচারক বাদী হয়ে মামলা দায়ের করেন।
আদালতে স্বত্বের ঘোষনার দাবীর মামলা নং ৯৭/২০১৭ইং মামলায় গত ১০/১২/২০২০ইং তারিখ বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজাপুর সিনিয়র জুডিসিয়াল আদালতে এ ঘটনা ঘটেছে। সাক্ষীর ও উক্ত মামলার মহরার বিরুদ্ধে বিচারক সারাহ ফারজানা হক বাদী হয়ে ২ জনকে আসামী করে মামলা করেছেন।
সেদিন স্বত্বের ঘোষণার মামলার শুনানির দিন ধার্য থাকায় বাদী মিজানুর রহমান আজাদের স্বাক্ষ্য প্রধানের তারিখ ছিল। আজাদ উপস্থিত না থাকায় তার পরিবর্তে ভাই মাসুদ শিকদার মহরার হারুনের পরামর্শে আদালতে সাক্ষ্য দিতে দাঁড়ালে, বিবাদী মো. এছাহাক আলীর পক্ষের বিজ্ঞ কৌসুলী মো.বাহাউদ্দিন ওলি আদালতে অনুমতি সাপেক্ষে বলেন,সাক্ষীর ডকে দাঁড়ানো ব্যক্তি আসল সাক্ষী নন। আসল সাক্ষী তারা দুজন ভাই। উক্ত মামলায় বাদীর নাম করণে তিনি মিথ্যা সাক্ষ্য প্রধান করছেন। প্রকৃত পক্ষে সাক্ষীর ডকে দাঁড়ানো ব্যক্তি হলেন মো.মাসুদ শিকদার। বিজ্ঞ আইনজীবীর প্রতিবাদে আদালত সাক্ষীর ডকে দাঁড়ানো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে স্বীকার করেন যে তিনি ১নং বাদী সাক্ষী মো.মিজানুর রহমান আজাদ নন। এই মর্মে তিনি আদালতে জবানবন্দি প্রদান করলে আদালত তার জবানবন্দী রেকর্ড করেন।
রাজাপুর সিনিয়র জুডিসিয়াল জজ, সারাহ ফারজানা হক এর আদালতে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে সে আদালতের সামনে শপথ পাঠ করে কেন মিথ্যা সাক্ষী দিলেন বিচারক জানতে চাইলে, মাসুদ শিকদার স্বীকার করেন যে,তাকে তার বিজ্ঞ আইনজীবীর মহরার মো.মামুনুর রশিদ ওরফে (হারুন) এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার পরামর্শ দেওয়ায় সে এই সাক্ষ্য আদালতে দিয়েছেন বলে স্বীকার করেছেন। পরবর্তীতে আদালতের পুলিশের মাধ্যমে মাসুদ শিকদারকে আটক করা হয়।
অপরদিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্ত খালী গ্রামের মৃত আমজেদ খানের ছেলে হারুন আইনজীবী সহাকারী হয়ে এলাকার নিরীহ মানুষের উপর চালিছে মামলার নির্যাতন। স্বামী-স্ত্রীর মধ্যে কোন ঝগড়া হলেই হারুন স্ত্রীর পক্ষে গিয়ে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে। জমি জমা নিয়ে বিভিন্ন মানুষের উপর মামলা দিয়ে বছরের পর বছর আদালতে হাজিরা দিচ্ছে। এলাকা বাসীর অভিযোগ তার কাছে অনেক মাহিলারা নাকের নাক ফুল,আংটি,স্বর্ণের বালাসহ বিভিন্ন জিনিষের বন্ধক রেখে তার মামলা চালিয়ে যাচ্ছে। অনেকের ভিটে মাটি ছাড়াও করেছে এই হারুন হুজুর।
মাসুদ শিকদার ও মোহরার মামুনুর রশিদ হারুন কে দন্ডবিধির ৪১৯/৪৬৮/৪৭১/৪৬৫/৩৪ ধারার অধীন অপরাধ করেছেন বলে বিবেচিত হয়। ফলে আসামিদের বিরুদ্ধে নালিশী দরখাস্ত খানার রাজাপুর সিনিয়র জুডিসিয়াল জজ, সারাহ ফারজানা হক বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে (১) মাসুদ শিকদার, পিতা.মৃত জলিল শিকদার,সাং নিজ গালুয়া পো.কৈবর্তখালী ও (২) মো.মামুনুর রশিদ (হারুন) পিতা.মৃত আমজেদ আলী শিকদার মহরার কার্ড নং ১৫৭ জেলা আইনজীবী সমিতি, গ্রাম বড় কৈবর্তখালী উভয় থানা ও জেলা ঝালকাঠি। মামলা নং সি আর ৩৪৬/২০২০(ঝালকাঠি সদর) দায়ের করেন। ২নং আসামি মহরার হারুন পলাতক থাকায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। এই মামলায় আইনজীবীসহ ৫ জনকে সাক্ষী করা হয়েছে।
উক্ত মামলার আইনজীবী মো.বাহাউদ্দিন হাসান ওলি বলেন,আমি বিবাদী পক্ষের আইনজীবি হিসাবে ছিলাম ঐদিন মালার বাদীর সাক্ষ্য গ্রহনের শুনানির দিন ধার্য ছিল কিন্তু ১ নং সাক্ষী মো.মিজানুর রহমান আজাদের পরিবর্তে তার ভাই সাক্ষী দেওয়ার আমি আদালতে অবহিত করি। আদালত ঘটনাটি আমলে নিয়ে ঝরিতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।





ঝালকাঠি এর আরও খবর

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)